=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘থ্যাঙ্ক ইউ অভিষেক স্যার’ সৌরভরা গ্রেফতার হতেই তৃনমূল সাংসদকে কেন ধন্যবাদ জানালেন দীপকে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যন্তর মন্তরকে (Jantar Mantar) সরকারিভাবে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর তার পর পরই দিল্লির ওই বিশেষ অঞ্চলের গেট টপকে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন ককরোচ জনতা পার্টির সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, অজিঙ্কা শিন্ডেরা। অজিঙ্কা মুক্তি পেলেও বাকি দুজনকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তাঁদের রাখা হতে পারে তিহার জেলে। যেই ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্যে CJP-র হয়ে আওয়াজ তুলেছেন রাহুল গান্ধী। এবার সেই একই পথ ধরে আরশোলাদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

পাশে দাঁড়ানোয় অভিষেককে ধন্যবাদ দিলেন অভিজিৎ

যন্তর মন্তরে গিয়ে বিক্ষোভ দেখানোয় সৌরভদের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ সেই পোস্টে লিখেছেন, “সব বড় বড় তথাকথিত জাতীয়তাবাদীরা এখন নিজের দেশের তিরঙ্গা ওড়ানোর জন্য ভারতীয়দেরই গ্রেপ্তার করছে। কেন্দ্রীয় সরকার মনে করে এতে নাকি শান্তি ভঙ্গ হয়েছে। বিজেপির পাকিস্তানোচিত ভারতে স্বাগত।”

তৃণমূল সাংসদদের তরফে এমন পোস্টের পরই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অভিষেকের মন্তব্য রিপোস্ট করে তিনি লিখেছেন, “ধন্যবাদ অভিষেক স্যার, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে বেআইনিভাবে গ্রেফতার করার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য।” বলাই বাহুল্য, এর আগেও অভিষেকের গলায় শোনা গিয়েছিল ককরোচ জনতা পার্টির প্রসঙ্গ। বেশ কয়েকবার আরশোলাদের প্রশংসা করেছিলেন তিনি। এবার একেবারে সরাসরি ককরোচদের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা।

 

আরও পড়ুন: “ভাতানির্ভর নয়, আত্মনির্ভর বাংলা চাই” হলদিয়ায় দাঁড়িয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, সৌরভ দাসেরা গ্রেফতার হওয়ার পরই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “যন্তর মন্তর ভারতের সাধারণ মানুষের। আমরা সেটা পুনরুদ্ধার করব।”

Leave a Comment