=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দামোদরের পাড়ে লুকিয়ে অপূর্ব সুন্দর সোমসার গ্রাম, দেখা মিলবে প্রাচীন শিব মন্দির, প্রাসাদের

সহেলি মিত্র, কলকাতা: কলকাতা বা শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে নিরিবিলিতে দু’একটা দিন কাটাতে চান? যেখানে থাকবে বিস্তীর্ণ সবুজ ধানখেত, নদীর বুকে বালির চর, পাখির ডাক, প্রাচীন মন্দির আর এক শান্ত আধ্যাত্মিক পরিবেশ? তাহলে বাঁকুড়া জেলার ছোট্ট গ্রাম সোমসার (Somsar) হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের ঠিকানা। এখানে নেই পাহাড়ি পর্যটনকেন্দ্রের ভিড়, নেই সমুদ্রসৈকতের কোলাহল। বরং রয়েছে প্রকৃতির নিজস্ব সৌন্দর্য, ইতিহাসের কিছু হারিয়ে যাওয়া অধ্যায় এবং রামকৃষ্ণ মঠের অপূর্ব শান্ত পরিবেশ।

দুদিন নিরিবিলিতে কাটিয়ে আসুন সোমসার গ্রামে

বর্ধমান (Bardhaman) শহর থেকে দামোদর নদ পার হয়ে সোনামুখী ও বেলিয়াতোড়ের দিকে যে রাস্তা চলে গিয়েছে, সেই পথেই পড়ে সোমসার। বর্ধমান শহর থেকে দূরত্ব আনুমানিক ২৫ কিলোমিটার। খণ্ডঘোষ পেরিয়ে বর্ধমান জেলার সীমানা ছাড়ালেই কিছুটা এগিয়ে ডান দিকের রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায় এই গ্রামে। দূরত্ব খুব বেশি নয়, তাই মোটরসাইকেল কিংবা গাড়িতে একদিনের জন্য ঘুরে আসা যায় সহজেই। তবে সোমসারের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে তাড়াহুড়ো না করে অন্তত এক-দু’দিন সময় নিয়ে যাওয়াই ভালো।

সোমসারে পৌঁছেই প্রথম যে বিষয়টি মন ছুঁয়ে যায়, তা হল গ্রামের স্নিগ্ধ পরিবেশ। গ্রামের একদিকে যতদূর চোখ যায় বিস্তীর্ণ সবুজ ধানখেত। ধান পাকার মরসুমে সেই ক্ষেতজুড়ে ছড়িয়ে পড়ে এক মিষ্টি গন্ধ। বাতাসে দুলতে থাকা ধানের শিষ আর চারপাশের সবুজের সমারোহ মনকে মুহূর্তের মধ্যে শহরের ব্যস্ততা থেকে দূরে নিয়ে যায়।অন্যদিকে রয়েছে দামোদর নদ। নদীর বিস্তীর্ণ বুকে কোথাও ধূ-ধূ বালির চর, কোথাও আবার এঁকেবেঁকে বয়ে চলেছে সরু জলের ধারা। নদীর ওপারে দূরে দেখা যায় অস্পষ্ট সবুজের রেখা। নদীর পাড়ে বিশাল বটগাছের ছায়ায় চুপ করে বসে থাকলে কখন যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে, তা বোঝাই যাবে না। এখানেই এসে দামোদরের বুকে মিশেছে শীর্ণ শালি নদী। নদীর জলে অলসভাবে ভেসে বেড়ায় কয়েকটি জেলে নৌকা।

কী দেখবেন?

দামোদরের পাড় ঘেঁষে বাঁধানো রাস্তা ধরে এগোলেই পৌঁছে যাওয়া যায় গ্রামের প্রাচীন সোমেশ্বর শিব মন্দিরে। কথিত আছে, এই সোমেশ্বর নাম থেকেই গ্রামের নাম হয়েছে সোমসার। মন্দিরটি প্রাচীন শিখর ঘরানার স্থাপত্যশৈলীতে নির্মিত। যদিও একাধিকবার সংস্কার ও মেরামতির ফলে মূল স্থাপত্যের অনেকটাই এখন মার্বেল টাইলসের আড়ালে ঢাকা পড়েছে। তবুও মন্দিরের সামনের নাটমন্দিরটি একটু ভালো করে দেখলে তার প্রাচীনত্বের কিছুটা আভাস পাওয়া যায়।

কাছেই রয়েছে পাল পরিবারের প্রাসাদের ধ্বংসাবশেষ একসময় যে জায়গাটি যথেষ্ট জাঁকজমকপূর্ণ ছিল, তার প্রমাণ এখনও ছড়িয়ে রয়েছে বিশাল বিশাল ইটের কাঠামোর মধ্যে। তবে বর্তমানে জায়গাটি অনেকটাই আগাছা ও জঙ্গলে ঢেকে গিয়েছে। বিশেষ করে বর্ষার সময় গাছপালা এমনভাবে বেড়ে ওঠে যে ভিতরে প্রবেশ করা বেশ কঠিন। সাপখোপের আশঙ্কাও রয়েছে। তাই ভিতরে না ঢুকে বাইরে থেকেই ধ্বংসাবশেষের স্থাপত্য দেখাই নিরাপদ। প্রাসাদ চত্বরে রয়েছে বেশ কয়েকটি বড় পুকুর। প্রতিটি পুকুরেই যত্ন করে তৈরি করা হয়েছিল স্নানের ঘাট। দুটি পুকুরের মাঝখানে খোলা মাঠে রয়েছে একটি বড় দুর্গামণ্ডপ।

কীভাবে যাবেন সোমসার?

বর্ধমান শহর থেকে দামোদর নদ পার হয়ে খণ্ডঘোষের রাস্তা ধরে সোনামুখী-বেলিয়াতোড়ের দিকে এগোতে হবে। খণ্ডঘোষ পেরিয়ে বাঁকুড়া (Offbeat Bankura) জেলার সীমানায় ঢোকার পর সোমসারের রাস্তা ধরে গ্রামে পৌঁছে যাওয়া যায়। মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়িতে যাওয়া বেশ সুবিধাজনক। গণপরিবহণে যেতে চাইলে বর্ধমান থেকে সোমসারগামী বাস বা স্থানীয় সংযোগকারী পরিবহণের খোঁজ নিতে পারেন।

Leave a Comment