=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দিঘা, কলকাতা যাওয়া আরও সহজ, তারকেশ্বর থেকে ৫টি নতুন রুটে শুরু হল সরকারি বাস

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আজ থেকেই রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস (Government Bus)। জানা গিয়েছে, তারকেশ্বর (Tarakeswar) থেকে মহাদেব এক্সপ্রেসের মাধ্যমে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দিঘা এবং কলকাতা পযন্ত প্রতিদিন চলবে মোট পাঁচটি সরকারি বাস। কিছুদিন আগেই মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবা চালু করেছিল সরকার। আর এবার যাত্রীদের সুবিধার্থে তারকেশ্বরকে কেন্দ্র করে নয়া ৫ রুটে চালু করা হল সরকারি বাস পরিষেবা। ব্যাপক খুশি যাত্রীরা।

৫ টি রুটে চালু হল সরকারি বাস

এতদিন, তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস পরিষেবা ছিল না। যার ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছিল। কিন্তু এবার সরকার পরিবর্তন হতেই বড় পদক্ষেপ নিল প্রশাসন। জানা গিয়েছে, আজ, ১৩ জুলাই সোমবার থেকে তারকেশ্বরকে কেন্দ্র করে ৫ টি রুটে চালু হল সরকারি বাস। আর এই নয়া পরিষেবার নাম রাখা হয়েছে, মহাদেব এক্সপ্রেস, যার মাধ্যমে তারকেশ্বর থেকে হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, দিঘা এবং কলকাতায় যাওয়া যাবে সরাসরি। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, তারকেশ্বর থেকে দিঘা যাওয়ার পথে স্টপেজ পড়বে পুড়শুড়া, চাঁপাডাঙ্গা, কাবলে, মায়াপুর, মুথাডাঙ্গা, আরামবাগ, গোঘাট, কামারপুকুর, রামজীবনপুর, শ্রীনগর, ক্ষীরপাই, ঘাটাল, গৌড়া, মেচোগ্রাম, মেছেদা, তমলুক, নন্দকুমার, বাজকুল, কাঁথি এবং রামনগর।

প্রকাশ্যে এল নয়া রুটের বিস্তারিত তথ্য

তারকেশ্বর থেকে বাঁকুড়া যাওয়ার সময় পুড়শুড়া, চাঁপাডাঙ্গা, কাবলে, মায়াপুর, মুথাডাঙ্গা, আরামবাগ, গোঘাট, কামারপুকুর, জয়রামবাটী, মায়ের ঘাট, কোতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, রামসাগর, ওন্দা, কালিসেন, ভেদুয়াসোল এবং ধলডাঙ্গাতে স্টপেজ দেওয়া হবে। অন্যদিকে তারকেশ্বর থেকে খড়গপুর যাওয়ার সময় পুড়শুড়া, চাঁপাডাঙ্গা, কাবলে, মায়াপুর, মুথাডাঙ্গা, আরামবাগ, গোঘাট, কামারপুকুর, রামজীবনপুর, শ্রীনগর, ক্ষীরপাই, কালিকাপুর, চন্দ্রকোনা টাউন, নেড়াদেউল, কেশপুর, গোদাপিয়াশাল, ভাদুতলা, মেদিনীপুর এবং খড়গপুরে স্টপেজ দেবে।

সরকারি তথ্য অনুযায়ী তারকেশ্বর থেকে বর্ধমান যাওয়ার পথে পুড়শুড়া, চাঁপাডাঙ্গা, কাবলে, মায়াপুর, আরামবাগ, বুলচাঁদপুর, উচালন, মোগলমারী, সেহেরাবাজার, সগড়াই এবং বাঁকুড়া মোড় থামবে এবং সর্বশেষ রুটটি হল তারকেশ্বর থেকে কলকাতা। সেক্ষেত্রে চাঁপাডাঙ্গা, গজার মোর, শিয়াখালা, চণ্ডীতলা, ডানকুনি, বালি, দক্ষিণেশ্বর, ডানলপ, সিঁথি মোড়, শ্যামবাজার, গিরিশ পার্ক, সেন্ট্রাল এভিনিউ এবং ধর্মতলা থামবে। সব মিলিয়ে নতুন পরিষেবা চালু হওয়ায় ব্যাপক খুশি সকলে। তবে সবচেয়ে বেশি সুবিধা পাবেন মহিলা যাত্রীরা। কারণ সরকারি বাসে তাঁদের জন্য রয়েছে বিনামূল্যে যাতায়াতের সুযোগ।

আরও পড়ুন: শুধু জুটমিল নয়, এবার টার্গেট বন্ধ চা বাগান! সব খোলার নির্দেশ অর্জুন সিংয়ের

কী বলছেন বিধায়ক?

তারকেশ্বরের বিধায়ক সন্তু পান জানিয়েছেন, “তারকেশ্বর থেকে বহু মানুষ পুরী যান। ভবিষ্যতে উত্তরবঙ্গের সঙ্গেও যোগাযোগ আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। ট্রেনের পাশাপাশি যাতে সাধারণ মানুষ উন্নত বাস পরিষেবাও পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে তারকেশ্বরের যোগাযোগ আরও শক্তিশালী করানোর লক্ষ্যে আমাদের কাজ চলছে।” আশা করা যাচ্ছে এই উদ্যোগের ফলে রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, কর্মসংস্থান বাড়বে। তবে নতুন সরকারি বাস পরিষেবা চালু নিয়ে ক্ষতির মুখে পড়েছে বেসরকারি বাসের মালিক গোষ্ঠী।

Leave a Comment