=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান! অনেকটাই এগোল নবদ্বীপ ঘাট–নবদ্বীপ ধাম রেল প্রকল্পের কাজ

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আরও এক রেল প্রকল্পের কাজ গতি পেল। এবার রেল মন্ত্রকের তরফে নবদ্বীপ ঘাট-নবদ্বীপ ধাম (Nabadwip Ghat Nabadwip Dham) রেল প্রকল্প নিয়ে উদ্যোগ নেওয়া হল। এই বিষয়ে রেলের তরফে একটি বিজ্ঞপ্ত অবধি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ ঘাট-নবদ্বীপ ধাম নামের বিশেষ রেল প্রকল্পের কার্য সম্পাদন, রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও কাজকর্ম চালনার জন্য জমি জনস্বার্থে অধিগ্রহণের অভিপ্রায় ঘোষণা করা হয়েছে।

আরও একধাপ এগোল নবদ্বীপ ঘাট–নবদ্বীপ ধাম রেল প্রকল্পের কাজ

পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট, নদীয়ায় নবদ্বীপ ঘাট–নবদ্বীপ ধাম বিশেষ রেল প্রকল্পের কাজ আরও এক ধাপ এগোল। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পূর্ব রেল। ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর রেলওয়েজ অ্যাক্ট, ১৯৮৯-এর ২০এ ধারায় এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি জারি রেলের

বিজ্ঞপ্তিতে প্রকল্পের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় জমির উল্লেখ রয়েছে। জমি অধিগ্রহণের বিষয়ে কোনও আপত্তি থাকলে সংশ্লিষ্ট জমির মালিক ও অন্যান্য আগ্রহী ব্যক্তিরা বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে তা জানাতে পারবেন। এরপর উপযুক্ত কর্তৃপক্ষ আপত্তিগুলি খতিয়ে দেখবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পেশের সুযোগ দিয়ে শুনানি করবে। শুনানির পর আইন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, প্রায় দুই দশক ধরে জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি আটকে ছিল বলে দাবি করা হয়েছে। এবার সরকারি প্রক্রিয়া শুরু হওয়ায় নবদ্বীপ ঘাট–নবদ্বীপ ধাম রেল সংযোগের বাস্তবায়ন নিয়ে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে নদিয়া জেলার রেল পরিকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে। তবে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলেও প্রকল্পের কাজ কবে শেষ হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি।

Leave a Comment