=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুধের দাম বাড়ছে ৮ টাকা, আরও চাপে সাধারণ মানুষ

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি দুধ খেতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। দুধের দাম (Milk Price Hike) আচমকা বাড়িয়ে দিল সরকার। ৮ টাকা অবধি দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন দাম আগামী ১ নভেম্বর, ২০২৬ থেকে লাগু হবে বলে খবর। সরকারের এহেন সিদ্ধান্তের জেরে অনেকের পকেটে চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

৮ টাকা অবধি বাড়ল দুধের দাম

জানা গিয়েছে, মঙ্গলবার কর্ণাটক মন্ত্রিসভা (Karnataka Government) নন্দিনী দুধের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন করেছে। তবে, বিধান পরিষদ নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি (এমসিসি) বলবৎ থাকায় এই মূল্যবৃদ্ধি এখনও ঘোষণা করা হয়নি। দুধের এই মূল্যবৃদ্ধি কার্যকর করার আগে কর্ণাটক সরকার নির্বাচন কমিশনের অনুমোদন চাইবে। পরবর্তী কর্ণাটক মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সূত্রমতে, কর্ণাটকে নন্দিনী দুধের দাম লিটার প্রতি ৮ টাকা বৃদ্ধি ১লা নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এবং মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার এর চূড়ান্ত সীমা নির্ধারণ করবেন।

বড় দাবি সমবায় দুগ্ধ উৎপাদনকারী সংগঠনগুলোর

উল্লেখ্য, গত মাসে কর্ণাটকের সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়নগুলি রাজ্য সরকারকে নন্দিনী দুধের ক্রয় ও খুচরা মূল্য লিটার প্রতি ৮ থেকে ১০ টাকা বাড়ানোর জন্য অনুরোধ করেছিল । তারা তাদের এই দাবির কারণ হিসেবে ক্রমবর্ধমান উপকরণ খরচ এবং উৎপাদন ব্যয়কে উল্লেখ করেছে। একটি দুগ্ধ ইউনিয়নের প্রতিনিধিদল ২২শে সেপ্টেম্বর বিধান সৌধে মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের সঙ্গে দেখা করে এবং দুধের দাম লিটার প্রতি ৮ থেকে ১০ টাকা বাড়ানোর দাবি জানায়।

আরও পড়ুনঃ রোপওয়েতে মাত্র ৪৫ মিনিটেই কার্শিয়াং থেকে দার্জিলিং! কবে হবে চালু?

দুগ্ধ সমিতিগুলোর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার কর্মকর্তাদের গত ১০ বছরে পশুখাদ্যের মূল্যবৃদ্ধি, প্রতি লিটার দুধ উৎপাদনের খরচ, প্রতিটি জেলায় উৎপাদিত ও বিক্রিত দুধের পরিমাণ এবং সমিতিগুলোর কেনা দুধের পরিমাণ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদানের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী প্রতিবেশী রাজ্যগুলোতে দুধ সংগ্রহ এবং খুচরা মূল্যের বিবরণও চেয়েছেন।

Leave a Comment