সৌভিক মুখার্জী, কলকাতা: “দেশটাকে কেন উচ্ছন্নে দিচ্ছেন?” দিল্লির বিমানবন্দরে অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke) প্রশ্ন বিমানযাত্রীর। এসআইআর-এর প্রতিবাদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই চলছে ককরোচ জনতা পার্টির আন্দোলন। দিল্লির সেই আন্দোলনের আঁচ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। তবে বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই কটাক্ষের শিকার হতে হল সিজেপি প্রধান অভিজিৎ দীপকেকে।
দিল্লিতে চরম কটাক্ষ অভিজিৎকে
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক যাত্রী অভিজিৎকে প্রশ্ন করেন যে “দেশটাকে কেন উচ্ছন্নে পাঠাচ্ছেন ভাই?” ওই যাত্রীর দিকে যদিও হাত নাড়াতে এবং থাম্বস আপ দেখাতে দেখা যায় অভিজিৎকে। তবে বিমানবন্দরে নিরাপত্তা কর্মী এবং স্থানীয় পুলিশ পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন এবং তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। তবে সেই আন্দোলনে যোগ দেওয়ার আগেই ফ্লাইট থেকে গ্রেফতার করা হয় অভিজিৎ এবং সৌরভদের। এদিকে দুপুরে অভিজিতের ঠাকুমার মৃত্যুর খবর সামনে আসে। পরে দিল্লি পুলিশের থেকে মুক্তি পাওয়ার পর তিনি মহারাষ্ট্রে যান। এরপর ফের দিল্লিতে ফেরেন। তবে ভাইরাল হওয়া ওই ভিডিওতে আরও এক যাত্রীকে ‘ছিঃ ছিঃ’ বলে চিৎকার করতে শোনা যায়। যদিও আজ অভিজিৎ কোনও উত্তর দেননি।
আরও পড়ুন: মিলবে ১৭,৯৫১ টাকা, দুর্গাপুজো উপলক্ষে বোনাসের ঘোষণা সরকারের
এসআইআর-এ অনিয়মের অভিযোগ তুলেই নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই প্রতিবাদ অভিজিৎদের। তবে বুধবার সিজেপি নেতা সৌরভ দাস এবং দলের জাতীয় মুখপাত্র আশুতোষ রঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপাতত তাদেরকে দিল্লির তিহার জেলে রাখা হয়েছে। জানা গিয়েছে, ১৩ অক্টোবর সকালে সৌরভ, আশুতোষরা যন্তর মন্তরে তালাবন্ধ গেট টপকে এবং পুলিশের ব্যারিকেড পেরিয়ে ভিতরে ঢোকেন। এমনকি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন তাঁরা।