সৌভিক মুখার্জী, কলকাতা: টু-হুইলার কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। সম্প্রতি হোন্ডার তরফ থেকে একটি লাইন আপ প্রদর্শনে তাদের আসন্ন 10টি মডেল তুলে ধরা হয়েছে। সেই তালিকায় একটি বড় ইঞ্জিনের মোটরসাইকেল থেকে শুরু করে রয়েছে ধামাকাদার একটি স্কুটার। তবে সবথেকে বড় ব্যাপার, এটিই হবে দেশের প্রথম স্কুটার যেটি E85 জ্বালানিতে চলবে (Honda E85 Scooter)। এমনকি এই স্কুটারের ফিচার্স সম্পর্কে জানলে আপনি চমকে যাবেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
কোন মডেল লঞ্চ করছে হোন্ডা?
এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে, এমন কোন মডেল লঞ্চ হচ্ছে যেটি সরাসরি E85 পেট্রোলে চলবে? সেক্ষেত্রে জানিয়ে রাখি, নতুন এই মডেলটির নাম হবে Honda AVD 160। এমনকি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মডেলটি সম্পূর্ণ ভারতেই তৈরি করা হবে। পাশাপাশি ভবিষ্যতে তা রপ্তানি করার পরিকল্পনাও রয়েছে। আর এই স্কুটারটি হবে দেশের প্রথম মডেল, যেটি সরাসরি E85 জ্বালানিতে চলবে। জানা গিয়েছে, এই মডেলে থাকবে একটি 157 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন, যেটি সর্বোচ্চ 16.3 bhp পাওয়ার এবং 14.9 Nm টর্ক উৎপন্ন করতে পারে।
এদিকে এই স্কুটারের ডিজাইন এবং গঠন বেশ মজবুত রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে হোন্ডার তরফ থেকে। এই মডেলে রয়েছে একটি বড় অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন এবং এলইডি হেডল্যাম্প। পাশাপাশি এতে পাওয়া যাবে ব্লক প্যাটার্ন টায়ার। এছাড়া সোজা হয়ে বসার জন্য উন্নত রাইডিং পজিশন থাকবে এই মডেলে। শুধু তাই নয়, হোন্ডা এই মডেলটিকে একটি সিটি অ্যাডভেঞ্চার স্কুটার হিসেবেই বাজারে আনছে। আর এই মডেল শহর থেকে শুরু করে গ্রাম, সব জায়গায় অনায়াসে চলতে পারবে।
আরও পড়ুন: রেপ থেকে মার্ডার! CJP-র বিক্ষোভে ৯০০-র বেশি দাগি অপরাধী, রিপোর্ট দিল পুলিশ
এদিকে এই স্কুটারে একাধিক প্রিমিয়াম ফিচার থাকবে বলেই জানানো হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল টিএফটি ডিসপ্লে, যেখানে সরাসরি স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা দেওয়া হবে। এর মাধ্যমে সরাসরি নেভিগেশন বা যোগাযোগের সুবিধা মিলবে। এমনকি গাড়িটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস, এবং একটি ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হবে। ফলে লং রাইডের জন্য এই মডেল হতে পারে একেবারে আকর্ষণীয় বিকল্প। এর পাশাপাশি এই গাড়িতে পাওয়া যাবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। আর এই বাড়ির সামনের চাকা হবে 14 ইঞ্চি, এবং পেছনের চাকা হবে 13 ইঞ্চির। যদিও কোম্পানি এই মডেল লঞ্চের এখনও দিনক্ষণ ঘোষণা করেনি। পাশাপাশি দাম সম্পর্কিত কোনও তথ্য এখনও সামনে আসেনি। সবটা সময়ে বলা যাবে।