=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নতুন ডেপুটি গভর্নর পেল RBI

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার নিয়ামক সংস্থা অর্থাৎ কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই-র (Reserve Bank of India) ডেপুটি গভর্নর পদে রদবদল করল কেন্দ্র। বর্তমানে আরবিআই-র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত রোহিতা জৈনকে (Rohit Jain) গুরুত্বপূর্ণ পদে উন্নীত করা হল। ব্যাঙ্কিং তদারকি ও আর্থিক নিয়ন্ত্রণে তাঁর দীর্ঘ ৩ দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মহল।

টি রবি শংকরের জায়গায় স্থলাভিষিক্ত

উল্লেখ্য, রোহিত জৈন বর্তমান ডেপুটি গভর্নর টি রবি শংকরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২১ সাল থেকে রবি শংকর এই দায়িত্ব সামলে এসেছেন, এবং ২০২৪ ও ২০২৫ সালে তাঁর মেয়াদ একাধিক বার বাড়ানো হয়েছিল। তবে এবার তাঁর মেয়াদ শেষ হওয়ার কারণে সেই জায়গায় অভিজ্ঞ কেন্দ্রীয় ব্যাঙ্কার রোহিত জৈনকেই বেছে নেওয়া হয়েছে। রবি শংকর মূলত ফিনটেক, পেমেন্ট সিস্টেম ও বৈদেশিক মুদ্রার মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলিকে তদারকি করতেন।

জানিয়ে দিই, আরবিআই-র অন্দরে রোহিত জৈন একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আধিকারিক হিসেবেই পরিচিত। কেন্দ্রীয় ব্যাঙ্কে আনুমানিক ৩০ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই আধিকারিকের। ২০২০ সালের ডিসেম্বর মাস থেকেই তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আর ব্যাঙ্কিং সুপারভিশন বা তদারকি এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তাঁর জুড়িমেলা ভার।

আরও পড়ুন: মিলবে তিন মাসের বকেয়া, এবার DA বাড়ল এই কর্মীদের

উল্লেখ্য, ডেপুটি গভর্নর পদের জন্য বিবেক দীপ, রাধাশ্যাম রাঠো এবং অজয় কুমারের মতো একাধিক সিনিয়র আধিকারিক দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত নিয়োগ কমিটি রোহিত জৈনকেই বেছে নিয়েছেন। যার মাধ্যমে আরবিআই তাদের অভিজ্ঞ অভ্যন্তরীণ আধিকারিকদের শীর্ষ পদে তুলে আনার দীর্ঘকালের ঐতিহ্য বজায় রেখেছে। তবে হ্যাঁ, রোহিত জৈনের আগমনে আরবিআই-র অন্যান্য ডেপুটি গভর্নরদের মধ্যে বিভাগীয় দায়িত্বে কিছুটা রদবদল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁর অভ্যন্তরীন অভিজ্ঞতা এবং বাহ্যিক দক্ষতার মিশ্রণ ভারতের আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রণেও হয়তো বাড়তি শক্তি যোগাবে।

Leave a Comment