=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নতুন বছর থেকে ১৮টি ট্রেনের ভাড়া কমাবে রেল, দেখুন তালিকা

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। অবশেষে একাধিক ট্রেনের ভাড়া (Train Fare Decrease) কমতে চলেছে বলে খবর। আসলে নয়া বছর থেকে রেল ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসতে চলেছে। ১ জানুয়ারী, ২০২৭ থেকে ১৮টি ট্রেনের সুপারফাস্ট মর্যাদা বাতিল করা হবে। এই ট্রেনগুলি এখন থেকে সুপারফাস্ট ট্রেনের পরিবর্তে সাধারণ এক্সপ্রেস ট্রেন হিসাবে চলাচল করবে। সেইসঙ্গে ট্রেনগুলির ভাড়াও এক লাফে অনেকটাই কমবে বলে খবর।

১৮টি ট্রেনের ভাড়া কমাতে চলেছে রেল

জানা গিয়েছে, এর মধ্যে পূর্ণগিরি জন শতাব্দী, সপ্তক্রান্তি এবং শ্রমজীবী ​​এক্সপ্রেসের মতো ট্রেনগুলি অন্তর্ভুক্ত রয়েছে বলে খবর। এমনকি ট্রেনের নম্বরও পরিবর্তন করা হবে। সুপারফাস্ট মর্যাদা বাতিল হওয়ায় যাত্রীদের এই ট্রেনগুলির জন্য আর অতিরিক্ত ভাড়া দিতে হবে না এবং টিকিটের ভাড়াও কমে যাবে। অর্থাৎ নতুন বছর থেকে ট্রেনে ভ্রমণ করা আরও সস্তার হতে চলেছে।

উপকৃত হবেন বহু যাত্রী

রেলওয়ে (Indian Railways) বোর্ডের নিয়ম অনুযায়ী, একটি ট্রেনকে সুপারফাস্ট হিসেবে শ্রেণীবদ্ধ করার জন্য সেটির গড় গতিবেগ ঘণ্টায় কমপক্ষে ৫৫ কিলোমিটার হতে হবে। মোট অতিক্রান্ত দূরত্বকে মোট ভ্রমণ সময় দিয়ে ভাগ করে এই গতিবেগ নির্ধারণ করা হয়। যাত্রা শুরু এবং ফেরার উভয় দিকের গড় গতি গণনা করা হয়। রেলওয়ের একটি পর্যালোচনায় দেখা গেছে যে এই ট্রেনগুলির গড় গতি নির্ধারিত মানের নিচে ছিল। ফলস্বরূপ, এগুলিকে সুপারফাস্ট বিভাগ থেকে সরিয়ে সাধারণ এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাওড়া-কাটিহার এক্সপ্রেসে আমূল বদল আনল রেল, সুবিধা হবে যাত্রীদের?

সুপারফাস্ট ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের টিকিটের ভাড়ার পাশাপাশি একটি সুপারফাস্ট সারচার্জ দিতে হয়। ট্রেনটির স্ট্যাটাস সাধারণ এক্সপ্রেস ট্রেনে আপগ্রেড হলে এই অতিরিক্ত ফি প্রযোজ্য হবে না। যাত্রীরা বিভিন্ন শ্রেণীর উপর ভিত্তি করে ভাড়ায় ছাড় পাবেন। এই ছাড় স্লিপার ক্লাসে ৩০ টাকা, থার্ড এসি, থার্ড এসি ইকোনমি, সেকেন্ড এসি এবং এসি চেয়ার কারে ৪৫ টাকা এবং ফার্স্ট এসি ও এক্সিকিউটিভ ক্লাসে ৭৫ টাকা হবে। এর মানে হলো, এই ট্রেনগুলিতে ভ্রমণকারী যাত্রীদের টিকিট বুক করার সময় আগের চেয়ে কম টাকা দিতে হবে।

কোন কোন ট্রেনের সুপারফাস্ট মর্যাদা শেষ হচ্ছে?

এখন প্রশ্ন উঠছে, নতুন বছর থেকে কোন কোন ট্রেনের সুপারফাস্ট মর্যাদা শেষ হচ্ছে? টানাকপুর – দিল্লি জংশন, দিল্লি জংশন – টানাকপুর, দেরাদুন – কাঠগোদাম, কাঠগোদাম – দেরাদুন,মোরাদাবাদ – রামনগর, রামনগর – মোরাদাবাদ, মোরাদাবাদ – রামনগর,রামনগর – মোরাদাবাদ, ইসলামপুর – নয়াদিল্লি, নয়দিল্লি-ইসলামপুর, দারভাঙ্গা – জলন্ধর শহর,
জলন্ধর শহর – দারভাঙ্গা, পাটলিপুত্র – চণ্ডীগড়, চণ্ডীগড় – পাটলিপুত্র, মুজাফফরপুর – আনন্দ বিহার টার্মিনাল, আনন্দ বিহার টার্মিনাল – মুজাফফরপুর, রাজগীর – নয়াদিল্লি ও নয়াদিল্লি– রাজগীর ট্রেন রয়েছে।

Leave a Comment