=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নবমীতে হুট করে দাম বৃদ্ধি খাসির মাংসের, দাসপুরের ক্ষোভে ফেটে পড়ল জনতা

আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) নবমী (Nabami) মানেই বাঙালির পাতজুড়ে খাসির মাংস (Mutton)। অষ্টমীর দিন নিরামিষ খাওয়ার পর নবমীতে অনেকেই কব্জি ডুবিয়ে মাংস খেতে ভালোবাসেন। তাই এই দিনে মাংসের দোকানগুলিতে ক্রেতাদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। কিন্তু উৎসবের এই চাহিদাকে কাজে লাগিয়েই ক্রেতাদের বিপাকে ফেলছেন কিছু মাংস বিক্রেতা।

ক্রেতাদের ঘাড়ে ঝোপ বুঝে কোপ!

যখন যে জিনিসটার সবথেকে বেশি দরকার হয়, ঠিক তখনই সেই জিনিসটার দাম হঠাৎ বেড়ে যায়। এই দৃশ্য আমাদের রাজ্যে নতুন নয়। অভিযোগ, বেছে বেছে ঠিক নবমীর দিনই খাসির মাংসের দাম কেজিপ্রতি ১০০ টাকা বাড়িয়ে দিয়েছেন কিছু ব্যবসায়ী। আচমকা এই মূল্যবৃদ্ধি ঘিরেই ক্ষোভ ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রাজনগরে। উৎসবের দিনে মাংস কিনতে এসে অতিরিক্ত টাকা গুনতে হবে দেখে রীতিমতো ক্ষুব্ধ ক্রেতারা। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতাদের একাংশ।

ক্রেতাদের প্রশ্ন, এভাবে রাতারাতি কী করে মাংসের দাম কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে যায়? তাঁদের অভিযোগ, নবমীতে মাংসের চাহিদা বেশি থাকে বলেই কি সেই সুযোগ নিচ্ছেন কিছু ব্যবসায়ী? উৎসবের দিনে সাধারণ মানুষের উপর অকারণে এই বাড়তি খরচের বোঝা চাপানো কি ঠিক?

আরও পড়ুন: দিনহাটায় রাস্তা আটকে জোর করে টাকা আদায়ের অভিযোগ! কাঠগড়ায় বামেদের বুক স্টল

এই দামবৃদ্ধিকে কেন্দ্র করেই দাসপুরের রাজনগরে শুরু হয়েছে বিক্ষোভ ও বাগ্‌বিতণ্ডা। পুজোর মাসে খরচ এমনিতেই বেশি। পকেটে যতই টান পড়ুক, পুজোটা আনন্দে কাটাতে চায় সাধারণ মানুষ। তারমধ্যে কিছু বিক্রেতাদের এমন অনাকাঙ্ক্ষিত দাম বৃদ্ধি মানতে পারছে না ক্রেতারা। নবমীর আনন্দের মাঝে খাসির মাংসের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতা ও বিক্রেতার বচসায় উত্তপ্ত এলাকা।

Leave a Comment