=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নর্থইস্ট পেল তার প্রথম MEMU ট্রেন, দুই রাজ্যকে বড় উপহার দিল রেল

অনন্যা সরকার, ত্রিপুরা: উত্তর-পূর্ব ভারতের মানুষদের জন্য রেলের (Indian Railways) বড় উপহার। প্রথমবার ‘সিভেন সিস্টার’ রাজ্যগুলির জন্য চালু হয়েছে মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা মেমু (MEMU) ট্রেন। এটিকে উত্তর-পূর্বাঞ্চলে রেল পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের পথে ভারতীয় রেলের একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৈদ্যুতিক শক্তিতে চালিত এই নতুন মেমু পরিষেবাটি ‘ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট’ (DEMU) ট্রেনের তুলনায় অনেক কম জ্বালানি খরচ করে, তাই এটি একটি সাশ্রয়ী বিকল্প। ‘নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে’ (NFR) জোন এই পরিষেবার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে করবে বলে জানা গেছে ভারতীয় রেল সূত্রে। 

নতুন MEMU ট্রেন পেল উত্তর-পূর্বাঞ্চল

নতুন এই ট্রেনটি অসমের করিমগঞ্জ থেকে ত্রিপুরার আগরতলার মধ্যে চলবে। রবিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন চালু থাকবে এই ট্রেন। সোমবার (৬ জুলাই) থেকেই চালু হয়ে গেছে এর যাত্রা। আধুনিক যাত্রী সুবিধার সাথে এই ট্রেনটি ৩,৬০০ জন যাত্রী বহন করার ক্ষমতা রাখে। মেমু পরিষেবা ভারতের অন্যান্য অঞ্চলে চালু থাকলেও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এতদিন তা ছিল না। 

নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এবার অসম ও ত্রিপুরার মধ্যে এই ট্রেন চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসি অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলে পরিবহন ব্যবস্থা ও রেলের পরিকাঠামোর উন্নতির পথে একধাপ এগিয়ে এই নতুন ট্রেন পরিষেবার শুভ সূচনা হল। 

আরও পড়ুনঃ শিয়ালদহ-বারাসাত রুটে ছুটল নতুন AC লোকাল, জানুন ট্রেনটির সময় ও ভাড়া

আধুনিক প্রযুক্তি চালিত এই ট্রেনটি চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরায় প্রথম ট্রেন চলাচল শুরু হয় ১৯৬৪ সালে। তারপর বহুদিন হয়ে গেছে সে রাজ্যে রেল ব্যবস্থায় খুব বেশি উন্নতি দেখা যায়নি। বর্তমানে ত্রিপুরা থেকে দূরপাল্লার ট্রেন বিভিন্ন রাজ্যে যাচ্ছে, ফলে দূর ভ্রমণের ক্ষেত্রে রাজ্যের যাত্রীদের সুবিধা বেড়েছে। এখন মেমু ট্রেন চালু হওয়ায় ত্রিপুরার রেল ব্যবস্থার মুকুটে যুক্ত হল একটি নতুন পালক।

Leave a Comment