বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর এবার নিউজিল্যান্ড সিরিজ খেলতে নামবে ভারত (Team India)। আগামী, 22 অক্টোবর থেকেই শুরু হচ্ছে দুই দলের 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর সেই আসরে নজর থাকবে বেশ কয়েকজন খেলোয়াড়ের উপর। বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন, ভারতীয় দলে এমন তিনজন খেলোয়াড় রয়েছেন যাঁরা নিউজিল্যান্ড সিরিজে (India Vs New Zealand) নিজেদের প্রমাণ করতে না পারলে টিম ইন্ডিয়া থেকেই বাদ পড়তে পারেন। কারা তাঁরা? চলুন দেখে নেওয়া যাক এক নজরে।
টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন 3 প্লেয়ার
সঞ্জু স্যামসন
ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সঞ্জু স্যামসন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন এই খেলোয়াড়। তবে ধারাবাহিকভাবে দলের জন্য রান করতে পারছেন না সঞ্জু। এদিকে, সঞ্জু একাদশে থাকায় সুযোগ পাচ্ছেন না বৈভব সূর্যবংশী। কাজেই নিউজিল্যান্ড সিরিজে ধারাবাহিকভাবে রান করতে না পারলে জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান।
মায়াঙ্ক যাদব
ভারতীয় দলে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন মায়াঙ্ক যাদব। জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানার মতো বোলার দলের বাইরে থাকায় সেই সূত্র ধরেই টিম ইন্ডিয়া জায়গা পেয়েছেন যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে চারটি উইকেট তুলেছেন তিনি। শেষ দুই ম্যাচে এই বোলারের পারফরমেন্স খানিকটা হতাশ করেছে টিম ম্যানেজমেন্টকে। কাজেই নিউজিল্যান্ড সিরিজে ধারাবাহিকভাবে উইকেট তুলে জাতীয় দলের নিজের জায়গা ধরে রাখতে হবে ভারতীয় খেলোয়াড়কে।
আরও পড়ুন: বাথরুমের দেওয়ালে বাসা বেঁধেছে ছত্রাক? জেনে নিন সহজে পরিষ্কার করার উপায়
প্রিন্স যাদব
ভারতীয় দলে সুযোগ পেয়ে খুব একটা নিজেকে মেলে ধরতে পারছেন না প্রিন্স যাদব। এই ভারতীয় ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে দুটিতে বোলিং করেছিলেন। তুলেছিলেন মাত্র একটি উইকেট। খেলোয়াড়ের এমন পারফরমেন্সে একেবারেই সন্তুষ্ট নয় ম্যানেজমেন্ট। কাজেই নিউজিল্যান্ড সিরিজে নিজের ক্ষমতা জানান দিতে হবে তাঁকে। অন্যথায় দল থেকেই বাদ দেওয়া হতে পারে।