=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পরিবার পিছু পঞ্চায়েত কর ১২০০ টাকা? ভুয়ো খবর বলে বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার থেকে গ্রাম পঞ্চায়েত এলাকায় গুনতে হবে ১২০০ টাকা করে প্রতি পরিবার কিছু কর (Panchayat Tax)। সম্প্রতি এরকমই এক বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এমনকি তা দেখে অনেকের মনে প্রশ্ন জাগছিল, কেন হঠাৎ করে রাজ্য সরকার পঞ্চায়েত কর এতটা বাড়িয়ে দিল? তবে সেই দাবি ভুয়ো বলে উড়িয়ে দিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন দফতর।

এখনই বাড়ছে না পঞ্চায়েত কর

নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়েছে, আগের নিয়মেই গ্রামীণ এলাকায় কর আদায় প্রক্রিয়া চালু থাকবে। সাধারণ মানুষের উপর বাড়তি করের বোঝা চাপানো হবে না। এই বিষয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা চালাচ্ছে কিছু অসাধু চক্র। অযথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনও গুজবে কান দেবেন না। রাজ্য সরকারের তরফ থেকে জারি করা অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকেই তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আসলে সাম্প্রতিক ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ মেনে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল গ্রাম এবং পঞ্চায়েত উন্নয়ন দফতরের তরফ থেকে। তবে সেই নির্দেশিকাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে ভুল ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে জানানো হয়েছিল যে, এবার থেকে নাকি পরিবার পিছু পঞ্চায়েত কর বেড়ে দাঁড়িয়েছে ১২০০ টাকা। রাজ্য সরকারের স্পষ্ট দাবি, এর পিছনে রয়েছে কোনও অসাধু চক্র, একবার রাজনৈতিক ভাবে আক্রমণ করে এই গুজব ছড়ানো হচ্ছে। সেই কারণেই বিষয়টি সামনে আসতে তা গুজব বলে উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন: জুলাইতে ঢুকলেও আগস্টে মেলেনি ৩০০০ টাকা, আদৌ পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার?

এমনকি স্পষ্টভাবে জানানো হয়েছে, আগের নিয়মেই কর আদায় প্রক্রিয়া চালু থাকবে। পাশাপাশি আগে যে সমস্ত নিয়মগুলি চালু ছিল, সেই মতোই চলবে সমস্ত প্রশাসনিক কাজকর্ম। সরকারি অনুমোদন ছাড়া কর বৃদ্ধির দাবি ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, “পঞ্চায়েত কর বাড়ানোর কোনও সিদ্ধান্ত আমরা নিইনি। সাধারণ মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করা হচ্ছে। গুজবে কান দেবেন না। রাজ্য সরকারের ঘোষণার দিকেই নজরে রাখুন।”

Leave a Comment