=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়া বদল, একাধিক রাজ্যে বৃষ্টি-তুষারপাতের পূর্বাভাস

আনিষা চৌধুরী, কলকাতা: দেশের একাধিক রাজ্যে আগামী কয়েক দিনে আবহাওয়ার (Weather) বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও বৃষ্টি, কোথাও তুষারপাত, আবার কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে রয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক ঘূর্ণাবর্ত। ১০ নভেম্বর রাত থেকে উত্তর-পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। এর জেরে পাহাড়ি এলাকায় বৃষ্টি ও তুষারপাতের পাশাপাশি উত্তর ভারতের কিছু এলাকায় তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

কাশ্মীর থেকে হিমাচল, কোথায় কেমন আবহাওয়া?

  • আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১০ নভেম্বর জম্মু-কাশ্মীর ও লাদাখের কিছু এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। ১১ থেকে ১৩ নভেম্বর এই দুই অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১২ ও ১৩ নভেম্বর কাশ্মীর উপত্যকার কিছু জায়গায় ভারী বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে। এই সময় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
  • হিমাচল প্রদেশে ১০ থেকে ১৫ নভেম্বর বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • উত্তরাখণ্ডেও ১৩ নভেম্বর নতুন করে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • পাশাপাশি ১২ থেকে ১৫ নভেম্বর পাঞ্জাবের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

দক্ষিণ ভারতেও ভারী বৃষ্টির সতর্কতা

শুধু উত্তর ভারত নয়, দক্ষিণ ভারতের একাধিক রাজ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকলের কিছু এলাকায় ৯ ও ১০ নভেম্বর ভারী বৃষ্টি হতে পারে। ১৫ নভেম্বরও সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেরল ও মাহেতেও ৯ নভেম্বর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ ভারতের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই তামিলনাড়ুর থুথুকুডিতে ১০ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

দিল্লি-সহ উত্তর ভারতে ঘন কুয়াশা, বাড়বে ঠান্ডা

দিল্লি-এনসিআর এবং উত্তর ভারতের একাধিক এলাকায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাচ্ছে। ৯ নভেম্বর সকালে দিল্লির সফদরজং বিমানবন্দরে দৃশ্যমানতা কমে ৫০ মিটার এবং পালামে ৩৫০ মিটারে নেমে এসেছিল। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দিল্লিতে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে। অন্যদিকে, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কিছু এলাকাতেও কুয়াশার প্রভাব পড়তে পারে। এর ফলে সড়ক ও রেলপথে যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: বাংলায় ফের এনকাউন্টার, ভাতারে নাবালিকা ধর্ষণ…! আজকের সেরা ১০ খবর (৯ নভেম্বর)

বাংলা-সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতেও আবহাওয়ার পরিবর্তন

পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ থেকে ১২ নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ ও সিকিমের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ১০ নভেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, ৯ থেকে ১৩ নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। ১০ থেকে ১৪ নভেম্বরের মধ্যে কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১১ নভেম্বর অসম ও মেঘালয়ের কিছু এলাকায় ভারী বৃষ্টি এবং ১০-১১ নভেম্বর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব ভারতে আগামী ২-৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Leave a Comment