পাকিস্তানকে পছন্দ করে ২২% ভারতীয় মুসলিম, প্রকৃত বন্ধু কে? পিউ রিপোর্টে খোলসা

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত এবং পাকিস্তানের মধ্যে এমনিতেই সাপে নেউলে সম্পর্ক। অন্যদিকে ভারতের (India) বন্ধু রাষ্ট্রগুলির তালিকায় সবার প্রথমেই আসে রাশিয়ার নাম। তাছাড়া ইসরাইল, জাপান, ফ্রান্স, ভুটান ইত্যাদি দেশের সঙ্গেও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক রিসার্চ সেন্টার পিউ-র একটি সমীক্ষায় জানা গিয়েছে যে ভারতের ৭৮ শতাংশ মানুষ পাকিস্তানকে অপছন্দ করে। আবার ২২ শতাংশ পাকিস্তান সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে। উল্টো রিপোর্ট কি বলছে? পাকিস্তানিরা কি আদৌ ভারতীয়দের পছন্দ করে?

পাকিস্তান এবং ভারতের সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

আগেই যেমনটা বলা হল, ভারতের ৭৮ শতাংশ মানুষ মুসলিম অধ্যুষিত দেশ পাকিস্তানকে পছন্দ করে না। অন্যদিকে ওই সমীক্ষায় জানা গিয়েছে, ৯৩ শতাংশ পাকিস্তানি নাগরিক ভারতীয়দের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন। এমনকি ভারতীয় হিন্দু ও মুসলমানদের সম্পর্কে পাকিস্তানিদের ভিন্ন মতামত রয়েছে। অন্যদিকে আবার ভারতীয় মুসলমানদের পাকিস্তানেরদের প্রতি রয়েছে ইতিবাচক ধারণা। উল্লেখ্য, এই সমীক্ষাগুলি ৮ ফেব্রুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ভারতের মোট ৩৫৬৬ জন প্রাপ্তবয়স্কের মধ্যে, এবং পাকিস্তানের মোট ১০৩৯ জন প্রাপ্তবয়স্কের মধ্যে করা হয়। সেখান থেকেই মেলে এই উত্তর।

এমনকি সবথেকে বড় ব্যাপার, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন সংঘাত মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছিল, তখনই এই সমীক্ষা করা হয়। তবে পাকিস্তানিরা বেশিরভাগই সমর্থন করে যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ১০ জনের মধ্যে ৯ জন পাকিস্তানি ভারত সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে রাখেন। এমনকি প্রায় ৭৩ শতাংশ মানুষ বলছেন যে ভারত সম্পর্কে তাদের ধারণা অত্যন্ত খারাপ। অন্যদিকে ৭৮ শতাংশ ভারতীয় পাকিস্তান সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেন। যদিও ১৫ শতাংশ মানুষ কিছু উত্তর দেয়নি।

আরও পড়ুন: “ভারতের হুঁশ না ফিরলে..” সিন্ধু চুক্তি নিয়ে যুদ্ধ ঘোষণা করছে পাকিস্তান!

এদিকে আমরা সকলেই জানি, ভারতের প্রধান বন্ধু রাষ্ট্র রাশিয়া। তবে এই সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয়রা চিনকে শত্রু হিসেবেই দেখছে। ২১ শতাংশ মানুষ চিনকে হুমকি হিসেবে চিহ্নিত করছে। অন্যদিকে প্রায় এক তৃতীয়াংশ ভারতীয় অর্থাৎ ৩৬ শতাংশ রাশিয়াকে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করছে। পাশাপাশি ১৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের নাম বন্ধু হিসেবে উল্লেখ করছে। এছাড়া ৫৮ শতাংশ ভারতীয় রাশিয়া সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করছে, এমনকি ৫১ শতাংশ লোকজন পুতিনকে বিশ্বাস করে। এদিকে ৩৭টি দেশে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রাশিয়া এবং পুতিন সম্পর্কে ভারতীয়দের ইতিবাচক ধারণা সর্বোচ্চ।

Leave a Comment