=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানের পর এবার গঙ্গা জল চুক্তি নিয়ে বাংলাদেশকে বড় ঝটকা দিতে চলেছে ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিনাম কতটা ভয়ঙ্কর হতে পারে, তা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান। পহেলাগাঁও জঙ্গি হামলায় নিরীহ ভারতীয়দের মৃত্যুর পর প্রথম কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ইসলামাবাদের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দেয় দিল্লি। বর্তমানে সেই চুক্তি পুনরায় চালু করার জন্য কেঁদে বেড়াচ্ছে পাকিস্তান! এমতাবস্থায় এবার ভারত বিরোধী বাংলাদেশের বিরুদ্ধেও কড়া হতে পারে কেন্দ্র।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করার পর এবার বাংলাদেশের সাথে গঙ্গা জল চুক্তির (Ganga Water Treaty) বিষয়ে পুনর্বিবেচনা করছে ভারত সরকার। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারত বিরোধী ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এদেশের বিরুদ্ধে যে সব ভয়ঙ্কর কার্যকলাপ চালাচ্ছে তাতে খুব শীঘ্রই ঢাকাকে বড়সড় ধাক্কা দিতে পারে দিল্লি!

শেষ হচ্ছে পুরনো চুক্তি

একাধিক প্রতিবেদন মারফত খবর, বাংলাদেশের সাথে গঙ্গার জল নিয়ে বর্তমানে যে চুক্তি বহাল রয়েছে তা আগামী বছর অর্থাৎ 2026 সালেই শেষ হয়ে যাচ্ছে। যদিও মেয়াদ শেষ হওয়ার বহু আগে থেকেই ভারত সরকারের তরফে বাংলাদেশকে স্পষ্ট জানানো, গঙ্গার জলের বেশিরভাগ অংশ ভারতের দরকার, কেননা, দেশের উন্নয়নের ক্ষেত্রে গঙ্গার জল অপরিহার্য।

ফলত, অনেকেই মনে করছেন ভারতের দাবি মেনে নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প নেই বাংলাদেশের। কাজেই খুব শীঘ্রই গঙ্গার জল নিয়ে নতুন চুক্তি হতে চলেছে একথা বলাই যায়। কিন্তু কবে নাগাদ কার্যকর হবে সেই নতুন চুক্তি? আদৌ কি বাংলাদেশের সাথে নতুন করে চুক্তিতে যাবে ভারত? এখন থেকেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।

বাংলাদেশের সাথে নতুন চুক্তিতে যাবে ভারত?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী, গঙ্গার জলের বেশিরভাগ অংশ দেশে রাখতেই এবার বাংলাদেশের সাথে 10 থেকে 15 বছরের জন্য চুক্তি কার্যকর করতে চলেছে দিল্লি। তবে সূত্রের খবর, পাকিস্তানের সাথে সম্পর্ক তলানিতে ঠেকে যাওয়ায় বেশ কিছু সিদ্ধান্তে বদল এনেছে কেন্দ্র।

ওই প্রতিবেদন বলছে, গত মে মাসে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা নাকি জানিয়েছিলেন, পাকিস্তানের জঙ্গি হামলায় পহেলগাঁওয়ে নিরীহ ভারতীয়দের মৃত্যুর পর বেশ কিছু সিদ্ধান্তে বদল আনা হয়েছে। জানা যাচ্ছে, আগে যেখানে বাংলাদেশের সাথে গঙ্গা জলচুক্তি অন্তত 30 বছরের জন্য বাড়িয়ে নেওয়ার কথা ভাবা হয়েছিল, সেই পর্বে দাঁড়িয়ে বর্তমানে পুরনো সিদ্ধান্ত থেকে সরে এসেছে দিল্লি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিকের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপ্রীতিকর ঘটনাকে সামনে রেখে বাংলাদেশের সাথে অতিরিক্ত সময়ের চুক্তিতে যেতে চাইছে না ভারত। মূলত সেই কারণেই, 30 বছরের চুক্তির ভাবনা থেকে সরে এসে খুব সম্ভবত ওপার বাংলার সাথে গঙ্গার জল নিয়ে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত চুক্তি কার্যকর হতে পারে বলেই মনে করা হচ্ছে।

অবশ্যই পড়ুন: উইং কমান্ডার অভিনন্দনকে আটক করা পাক আর্মি অফিসারকে নিকেশ করল তালিবানরা

ভারতে জলের চাহিদা প্রবল

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রকের ওই কর্মকর্তা জানান, পরিস্থিতি পাল্টেছে। তাই গঙ্গার জল নিয়ে বাংলাদেশের সাথে চুক্তির ক্ষেত্রে যথেষ্ট ভাবতে হচ্ছে কেন্দ্রকে। এরপরই তিনি বলেন, এই মুহূর্তে ভারতে জলের চাহিদা বিরাট। আর সেই কারণেই দেশের স্বার্থ মাথায় রেখে তবেই চুক্তির বিষয়টি চূড়ান্ত হবে। বলা বাহুল্য, বর্তমানে 35,000 কিউসেক জল ব্যবহৃত হয় ভারতে।

ওপারের ক্ষেত্রেও চিত্রটা একই। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই মুহূর্তে ভারতে জলের চাহিদা প্রচুর। তাই কেন্দ্র এখন 30,000 থেকে 35,000 কিউসেক অতিরিক্ত জল চাইছে। এ বিষয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যের সাথে আলোচনা সেরে নিয়েছে দিল্লি। এমতাবস্থায়, এখন দেখার দেশের প্রয়োজন মিটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে গঙ্গা জলচুক্তি কত দূর এগোয়।

Leave a Comment