=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানে খতম আরও এক ভারত বিরোধী জঙ্গি, লস্করের গাজীর মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের পাকিস্তানের প্রাণ ঝরল আরও এক লস্কর জঙ্গির! কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করে আসা লস্কর-ই-তইবার সন্ত্রাসী গাজি আবদুল রাজ্জাক ডোগারের মৃত্যু হয়েছে পাকিস্তানে। যা খবর, 29 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিব শহরে রহস্য মৃত্যু হয়েছে ওই জঙ্গির। গাজীর মৃত্যুর পেছনে ঠিক কারা দায়ী তা জানা যায়নি।

ভারতের বিরুদ্ধে কাজ করতো গাজী

পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করের সাথে দীর্ঘদিন যুক্ত ছিল গাজী। এমনকি লস্করের সহযোগী সংগঠন ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের সাথেও যোগাযোগ ছিল তাঁর। বেশ কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই সংগঠনটির সুপারভাইজার পদেও দায়িত্ব পালন করেছিল গাজী। আন্তর্জাতিক মহলে বারবার অভিযোগ উঠেছিল, এই FIF-কে নানান সময় পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করের সহযোগী হিসেবে ব্যবহার করা হয়েছে। এই সংগঠনকে কাজে লাগিয়েই চালানো হয়েছে নানান কুকর্ম!

কয়েকটি সূত্র মারফত খবর, ভারত সীমান্তে লস্করের জঙ্গি কার্যকলাপের সাথেও নাকি যুক্ত ছিল গাজী। এদেশের মাটিতে কীভাবে বড়সড় জঙ্গি হামলা বা সন্ত্রাস ছড়ানো যায় সেই পরিকল্পনারও অংশ ছিল সে। তবে কথায় আছে, পাপ করলে তার ফল ভোগ করতেই হয়! পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গাজীর মৃত্যু বোধহয় সেটাই নতুন করে প্রমাণ করে দিল। তবে পরিকল্পনা করে খুন নাকি অন্য কোনও কারণে ওই লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে সেই সবটাই খতিয়ে দেখছে পাক প্রশাসন!

আরও পড়ুন: চিনের শত্রু তাইওয়ানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির সাথে যুক্ত ব্যক্তিদের মৃত্যুর খবর নতুন নয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে বার বার অজানা আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে ভারত বিরোধী একাধিক জঙ্গির। প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে পশ্চিমের দেশের জঙ্গিদের। বিশেষ করে লস্করের সদস্যদের মৃত্যুর সংখ্যাই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি! এবার সেই তালিকায় জুড়ে গেল গাজীর নামও। যদিও পাক প্রশাসনের তরফে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি আসেনি।

Leave a Comment