পারেনি কেউ, মাত্র ৪ বছর বয়সে দাবায় বিশ্বরেকর্ড গড়ল ভারতের খুদে এলেনা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দাবার (Chess) দুনিয়ায় বর্তমানে ভারতের দুই অত্যন্ত পরিচিত মুখ প্রজ্ঞানন্দ এবং ডি গুকেশ। যদিও তাঁদের বয়স যথাক্রমে 21 এবং 20। দাবায় প্রাপ্তবয়স্কদের মধ্যে অতীতে ইতিহাস গড়েছেন, এমন উদাহরণ রয়েছে। তবে এবার যা ঘটল তা চমকে দিয়েছে সকলকে। মাত্র চার বছর বয়সে দাবায় বিশ্ব রেকর্ড গড়েছে ওড়িশার খুদে প্রতিযোগী এলেনা মিশ্র (Elena Mishra)। সর্বকনিষ্ঠ মহিলা খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিদে রেটিং পেয়েছে সে। আন্তর্জাতিক দাবা ফেডারেশন এই খুদে প্রতিভাকে আনুষ্ঠানিক ফিদে ব্লিটজ 1432 রেটিং দিয়েছে।

চার বছরেই বিশ্বরেকর্ড গড়ল এলেনা

চার বছর বয়সটা আসলে বাচ্চাদের ছোটাছুটি করে বেড়ানোর বয়স। এই বয়সে শিশুর বিকাশ দ্রুত ঘটলেও পেশাগত দিকে পা বাড়িয়ে সাফল্য পেয়েছে এমন দৃশ্য সত্যি বিরল এই ভূ-ভারতে। আর সেই বিরল ঘটনাকেই একপ্রকার সাধারণভাবে তুলে ধরেছে ওড়িশার এই খুদে দাবাড়ু। ওড়িশার বাসিন্দা এলেনা মাত্র চার বছর 6 মাস 16 দিন বয়সেই দাবার দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠা করে ফেলেছে।

সম্প্রতি ওড়িশার মাদার্স পাবলিক স্কুলে ব্লিটজ ফিদে রেটিং ওপেন দাবা চ্যাম্পিয়নশিপ 2026-এ অংশগ্রহণ করে মাত্র চার বছর বয়সে ফিদে রেটিং তালিকায় নিজের জায়গা করে নিয়েছে এই খুদে। বলাই বাহুল্য, এলেনা মিশ্র 2022 বা তার পরে জন্মগ্রহণকারী একমাত্র মহিলা দাবাড়ু যে কিনা যেকোনও সংস্করণে আনুষ্ঠানিক ফিদে রেটিং পেয়েছে। এর আগে এত অল্প বয়সে এই কাজ করতে পারেনি কোনও মহিলা খেলোয়াড়।

আরও পড়ুন: অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা, ফাঁস হল নাড়িয়ে দেওয়া তথ্য

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত, ওড়িশা স্পোর্টস মাত্র চার বয়সী এলেনার এই বিরাট কীর্তি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তারা লিখেছে, “ওড়িশার এলেনা মিশ্র মাত্র 4 বছর 6 মাস 16 দিন বয়সে সর্বকনিষ্ঠ মহিলা খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিদে রেটিং পেয়েছে। ফিদের তরফে প্রকাশিত সেপ্টেম্বর, 2026 এর তথ্য অনুযায়ী, তার ব্লিটজ রেটিং হলো 1432। 2022 সালে বা তার পরে জন্মগ্রহণকারী কেউ এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।”

Leave a Comment