=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পিতৃহারা হলেন অভিনেতা সোহম চক্রবর্তী, কী হয়েছিল?

সহেলি মিত্র, কলকাতাঃ ফের বড় ঘটনা ঘটে গেল টলিউডে। বাবাকে হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। ভেন্টিলেশনে ছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হল না। এদিকে উৎসবের মাঝেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ টলি অভিনেতা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কী হয়েছিল অভিনেতার বাবার? চলুন জেনে নিই।

পিতৃহারা হলেন সোহম চক্রবর্তী

সূত্রের খবর, গতকাল ৯ নভেম্বর সোমবার রাতে প্রয়াত হয়েছেন অভিনেতার বাবা সুব্রত চক্রবর্তী। মৃত্যুকালে অভিনেতার বাবার বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল অভিনেতার বাবাকে। এরপর যমে মানুষে টানাটানির পর শেষ মুহূর্তে জীবনযুদ্ধে হার মানলেন অভিনেতার বাবা।

শোকস্তব্ধ টলিপাড়া

টলিউড অভিনেতা ও প্রাক্তন বিধায়কের ম্যানেজার সংবাদমাধ্যমকে অভিনেতার বাবার মৃত্যুর এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। ২০২১ সালে বাবার ৭৫তম জন্মদিনও বেশ ঘটা করে পালন করেছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। বাবার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তবে ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে বাবাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন অভিনেতা।

গত বেশ কিছু সময় ধরে রাজনৈতিক ও পেশাগত জীবনে নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন সোহম। আইনি বিতর্ক থেকে শুরু করে রাজনৈতিক পরাজয়, একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এরপর সমস্ত বাধা কাটিয়ে ফের অভিনয় জগতে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সম্প্রতি এক নামী প্রযোজকের সঙ্গে আগামী সিনেমা নিয়েও তাঁর আলোচনা হয়েছিল। প্রতি বছরের মতো এবারও বাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপূজার আয়োজন করেছিলেন অভিনেতা।

আরও পড়ুন: সাধ্যের মধ্যেই হবে দিঘা ভ্রমণ, হোমস্টে খুললেই মিলবে ৫ লক্ষ টাকা ভর্তুকি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কিন্তু দীপাবলি ও ভাইফোঁটার আনন্দের মাঝেই নেমে এল গভীর শোকের ছায়া। মাথার উপর থেকে বাবার স্নেহের ছায়া হারালেন সোহম। তাঁর পিতৃবিয়োগের খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহ তৈরি হয়েছে টলিউডে। বিনোদন জগতের সহকর্মী, অনুরাগী এবং রাজনৈতিক সহকর্মীরা অভিনেতার প্রতি সমবেদনা জানিয়েছেন। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন অনেকে।

Leave a Comment