সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ অক্টোবর, বৃহস্পতিবার। পুজো মণ্ডপে আগুন, নানা পাটেকরের প্রয়াণ, বেঙ্গালুরুতে ধ্রুব রাঠির প্রতিবাদ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে উত্তাল গোটা দেশ। তবে সুপ্রিম কোর্টে এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারী দাবি করেছেন যে, নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০২৩ সালে নতুন আইন আনে। সেই আইনে মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয় জ্ঞানেশসহ আরও দুইজনকে। মামলাকারীর দাবি, আইনের ৬ নম্বর ধারা মেনে প্রত্যেকটা শূন্যপদের জন্য সার্চ কমিটিকে ৫ জনের নির্দিষ্ট প্যানেল তৈরি করতে হয়। তবে ২০২৪ সালের মার্চ মাসে নির্বাচন কমিশনের দুটি শূন্যপদের জন্য সার্চ কমিটি ১০ জনের নাম না করে ৬ জনের নাম সুপারিশ করেছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) ১২৫ দিনের কাজ নিয়ে বড় সিদ্ধান্ত
১২৫ দিনের কাজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পিছিয়ে থাকা ১০০ পঞ্চায়েতে এবার মেন্টর নিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে পঞ্চায়েত দপ্তর। জানা গেছে, জুলাই মাসে ভিবি জি রামজি অর্থাৎ ১২৫ দিনের কাজ প্রকল্প চালু হলেও দেশের অন্যান্য রাজ্যগুলির তুলনায় বাংলা অনেকটাই পিছিয়ে পড়েছে। পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট জেলার আইএসজিপি সেল থেকে একজন বা দু’জন করে আধিকারিককে সেখানকার দুর্বল পঞ্চায়েতের সঙ্গে যুক্ত করা হবে। আর তারাই সমস্যা চিহ্নিত করে সমাধান করবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) রাজ্যে ‘নমো মল’ চালু করল বিজেপি
দুর্গাপুজো উপলক্ষে বড় উদ্যোগ বিজেপির। অনেকের জামাকাপড় কেনার সামর্থ্য থাকে না। তবে সেই মানুষদের কথা মাথায় রেখে পানিহাটিতে চালু হল অভিনব নমো মল। মাত্র ১০ টাকার বিনিময়ে এখানে পুজোর পোশাক কেনার সুযোগ মিলছে। বৃহস্পতিবার পানিহাটির এইচবি টাউনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। ৫ থেকে ৫০ বছর বয়সের পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য জামাকাপড় রাখা হচ্ছে এখানে। ১০ টাকার কুপনের মাধ্যমেই জামা, শাড়িসহ বিভিন্ন পোশাক পাওয়া যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) মুর্শিদাবাদে পুজো মণ্ডপে আগুন
উৎসবের মরসুমে ফের আতঙ্ক। মুর্শিদাবাদের দুর্গাপুজোর মণ্ডপে পরিকল্পিতভাবে আগুন লাগানোর চেষ্টা। অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, সেখানকার লালবাগের নাগরতলা দুর্গাপুজোর মণ্ডপে আগুন লাগানোর চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তবে দুর্ঘটনা ভয়ংকর আকার ধারণ করার আগে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। বিপদের আশঙ্কা কেটে গেলেও গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনকি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অসংখ্য দেশলাই কাঠির বান্ডিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) প্যারা টিচারদের নিয়ে বড় রায় হাইকোর্টের
স্কুলের প্যারা টিচারদের বেআইনিভাবে বরখাস্তের মামলায় এবার কলকাতা হাইকোর্টের কাঠগড়ায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। চুক্তিভিত্তিক শিক্ষক বা প্যারা টিচারদের বেআইনিভাবে বরখাস্ত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। তবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, সংশ্লিষ্ট শিক্ষকদের বকেয়া ক্ষতিপূরণ সুদসহ মিটিয়ে দিতে হবে কর্তৃপক্ষকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। সেখানেই বড় নির্দেশ দেয় হাইকোর্ট। এমনকি আগামী ৪৫ দিনের মধ্যেই সমস্ত ক্ষতিপূরণ মেটাতে হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) কালীঘাট তৃণমূলে ফিরছেন রথীন ঘোষ
ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছিলেন বিদ্রোহী বিধায়ক রথীন ঘোষ। তবে বিগত কয়েকদিন ধরেই একের পর এক বিধায়ক কোন শিবিরে থাকবেন তা নিয়ে জল্পনা চলছিল। এবার তিনি সরাসরি জানিয়ে দিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন, আছেন এবং থাকবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ঋতব্রত তৃণমূল বলে কিছু নেই। আমি এখনও মনে করি না যে ঋতব্রত নামে আলাদা কোনও শিবির থাকতে পারে। তিনি শুধুমাত্র বিধানসভার বিরোধী দলনেতা। কিন্তু আমরা শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করছি, মমতার সঙ্গেই আছি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) বেঙ্গালুরুতে ধ্রুব রাঠির প্রতিবাদ
এসআইআর-র প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে দলের উদ্যোগে People’s Tribunal আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি চপ্পল প্রোটেস্ট রয়েছে বলে খবর। সেখানে উপস্থিত ছিলেন অভিজিৎ দীপকে। তবে সেই প্রতিবাদে সামিল হতে দেখা যায় ইউটিউবার ধ্রুব রাঠিকেও। সিজেপির তরফ থেকে জানানো হয়েছিল, এসআইআর-র মাধ্যমে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বক্তব্য ওই আন্দোলনে তুলে ধরা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) গোপালনগরে অন্তরঙ্গ ভিডিও শুটের অভিযোগে গ্রেফতার দম্পতি
নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সকলের কটাক্ষের শিকার হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে গোপালনগরে। শ্বশুরবাড়িতে বসে জামাই এবং মেয়ে ঘরের দরজা বন্ধ করে এই অন্তরঙ্গ ছবি এবং ভিডিও বানাত বলেই খবর। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করে। জানা যাচ্ছে, আর্থিক অবস্থা ভালো না থাকায় ওই দম্পতি সংসার চালানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করত। সেই সূত্রে নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিও নিষিদ্ধ ওয়েবসাইটে দিনের পর দিন আপলোড করে টাকা কামাত তারা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) বিকাশ রঞ্জনের বাড়িতে হামলা
কমরেড বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে সাতসকালে হামলা। বৃহস্পতিবার একদল দুষ্কৃতী সিপিআইএম নেতার পূর্বালোকের বাড়ির সামনে হামলা চালিয়েছে বলেই অভিযোগ। এমনকি সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে এলোপাথারি ইট ছোড়া হয়েছে। জানলার কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন বিকাশ। দুষ্কৃতীরা মুখে মাস্ক দিয়ে এসেছিল বলেই খবর। এমনকি সবচেয়ে বড় ব্যাপার, তাঁর বাড়ি লক্ষ্য করে বিয়ারের বোতল এবং ইট, কাঠ ছোড়া হয়েছে। এই ঘটনায় তিনি বিজেপিকে দায়ী করছেন এবং সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) প্রয়াত অভিনেতা নানা পাটেকর
প্রয়াত হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। জানা যাচ্ছে, তাঁকে হাসপাতালে আনার পর ৪৫ মিনিট ধরে বাঁচানোর চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। তবে মেলেনি কোনও সাড়া। ভোর ৫:২০ মিনিট নাগাদ অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। নিজের কর্মজীবনে একাধিক জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন