=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পেনশনভোগীদের বড় স্বস্তি! SPARSH লাইফ সার্টিফিকেট জমা নিয়ে সার্কুলার জারি

সহেলি মিত্র, কলকাতাঃ ভারতের বাসিন্দা? বিদেশে থাকেন? তাহলে পেনশন নিয়ে আর চিন্তা করার দরকার নেই। কারণ SPARSH পেনশন (SPARSH Pension) ব্যবস্থার আওতায় থাকা পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্টস (পেনশন), প্রয়াগরাজ।

পেনশন নিয়ে সার্কুলার জারি সরকারের

সার্কুলার জারি করে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ হলে অনুমোদিত ব্যাঙ্কের আধিকারিকের স্বাক্ষর করা ম্যানুয়াল লাইফ সার্টিফিকেট গ্রহণ করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, SPARSH চালু হওয়ার আগে সেনাবাহিনীর পেনশন সংক্রান্ত নিয়ম অনুযায়ী পেনশনভোগীদের প্রতি বছর নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হত। পেনশন বিতরণকারী কর্তৃপক্ষ পেনশনভোগীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশন জমা দেওয়ার ব্যবস্থা করত।

অন্যদিকে, বিদেশে বসবাসকারী NRI পেনশনভোগী বা তাঁদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে ভারতীয় দূতাবাস বা মিশনের মাধ্যমে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা ছিল। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, RBI Act, 1934-এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী নির্দিষ্ট ব্যাঙ্কের অনুমোদিত আধিকারিক পেনশনভোগীর লাইফ সার্টিফিকেট প্রত্যয়ন করতে পারেন। পাশাপাশি, Defence Pension Procedure (DPP), 2013-এর 72.4(iv) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশে বসবাসকারী NRI পেনশনভোগীরা সংশ্লিষ্ট দেশে অবস্থিত ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার অনুমোদিত আধিকারিকের দেওয়া লাইফ সার্টিফিকেটও জমা দিতে পারেন।

আরও পড়ুন: কলকাতা থেকে ঝিলিমিলির SBSTC-র বাস, মহিলাদের ফ্রি, রইল রুট ও সময়সূচি

কতটা সুবিধা হবে আপনার?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, SPARSH ব্যবস্থা চালু হওয়ার পরও বিদেশে থাকা NRI পেনশনভোগীদের ক্ষেত্রে অনুমোদিত ব্যাঙ্কের বিদেশি শাখার আধিকারিকের দেওয়া ম্যানুয়াল লাইফ সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের বিদেশি শাখাটি RBI-এর e-Kuber পোর্টালে অনুমোদিত হতে হবে। তাই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে পেনশনভোগীদের এই শর্তটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

 

প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্টস (পেনশন) সংশ্লিষ্ট ব্যাঙ্ক, পেনশন কর্তৃপক্ষ এবং অন্যান্য দপ্তরকে এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে। এর ফলে বিদেশে বসবাসকারী যোগ্য SPARSH পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে অনুমোদিত ব্যাঙ্কের আধিকারিকের প্রত্যয়ন গ্রহণের বিষয়টি আরও স্পষ্ট হল।

Leave a Comment