=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পেরেছেন শুধু দুজন ভারতীয়, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৪৩ রান করেই বড় রেকর্ড ছিনিয়ে নিলেন ইশান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টি-টোয়েন্টি জিতলেও দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছে ভারতকে। 249 রান তুলেও ব্যর্থতা দেখেছে টিম ইন্ডিয়া (Team India)। তবে ম্যাচ হারলেও, ব্যাটিং দিয়ে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন কয়েকজন ভারতীয় ক্রিকেটার। সেই তালিকায় নাম রয়েছে ইশান কিষাণের (Ishan Kishan)। রাঁচিতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে 22 বলে 43 রান করেছিলেন তিনি। আর সেই সূত্র ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় তারকা এমন এক রেকর্ড গড়েছেন যা আজ পর্যন্ত শুধুমাত্র দুজন ভারতীয় তারকাই গড়তে পেরেছেন।

বিরাট কীর্তি গড়লেন ইশান

ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন ইশান। একের পর এক ম্যাচে রান করে দলের ভরসা হয়ে উঠেছেন তিনি। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান বিহারের এই খেলোয়াড়। এবার সেই ইশান কিষাণই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় রেকর্ড গড়ে ফেললেন।

এদিন, ভারতীয় ক্রিকেটারের ব্যাট থেকে দুটি ছয় সহযোগে 43 রান এসেছিল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটি ছয় মারার পরই এক বছরে 50টি টি বা তারও বেশি টি-টোয়েন্টি ছক্কা হাঁকানো তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন ইশান। এই ভারতীয় তারকার আগে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মাই এই কীর্তি অর্জন করতে পেরেছিলেন। তিন নম্বর ক্রিকেটার হিসেবে সেই তালিকায় নাম লেখালেন ইশান।

আরও পড়ুন: একাই ভারতকে হারিয়ে যেসব রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ

বলাই বাহুল্য, এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সর্বাধিক ছয় মারার রেকর্ড রয়েছে সূর্যর দখলে। ভারতের প্রাক্তন অধিনায়ক 2022 সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে 66টি ছয় মেরেছিলেন। শুধু একবার নয় বরং এর পরের বছর অর্থাৎ 2023 সালেও 50টি ছয় মারার চেষ্টা করেছিলেন সূর্য। শেষ পর্যন্ত 43 এ গিয়ে আটকে যান তিনি।

Leave a Comment