=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“পোকা-ধরা চাল বা গম নেবেন না” রেশনের মান নিয়ে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

অনন্যা সরকার, বাঁকুড়া: রেশনে (Rationing) খাদ্যশস্যের গুণমান যাচাই করতে এবার মাঠে নামলেন স্বয়ং খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। বাঁকুড়ার ১ নম্বর ব্লকের একাধিক এলাকা পরিদর্শন করে মন্ত্রী বার্তা দেন যে, রেশন দোকান থেকে পোকা-ধরা চাল বা গম (Ration Supplies) দেওয়া হলে, তা যেন রেশন গ্রাহকরা প্রত্যাখ্যান করেন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। নিম্নমানের সামগ্রী ডিস্ট্রিবিউটর কাছে ফেরত পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এমন পণ্য বিতরণ করা হলে রেশন ডিলারদেরই এর দায় নিতে হবে ও জবাবদিহি করতে হবে বলেও সাফ জানান খাদ্যমন্ত্রী।

রেশনের মান উন্নয়ন নিয়ে মন্ত্রীর কড়া বার্তা

শনিবার মন্ত্রী অশোক কীর্তিনিয়া আদিবাসী-অধ্যুষিত ধুলকুমারি গ্রাম পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং রেশন ব্যবস্থা নিয়ে তাঁদের অভাব-অভিযোগগুলি শোনেন। বিশেষ করে স্থানীয় রেশন ডিলারের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা জানতে চান। রেশন প্রাপকরা জানিয়েছেন, আগের তুলনায় এখন রেশনের সামগ্রীর গুণমান উন্নত হয়েছে। এরপর তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে হরেকৃষ্ণপুরের একটি রেশন দোকানও পরিদর্শন করেন। তিনি ডিলারকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, যেন কোনো গ্রাহককে নিম্নমানের সামগ্রী দেওয়া না হয়। এনিয়ে খাদ্য দফতরের কাছে কোনও অভিযোগ যেন না পৌঁছায়, তাও নিশ্চিত করতে বলেন ডিলারদের। 

খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বাঁকুড়ার ১ নম্বর ব্লকের কেঞ্জাকুরা পঞ্চায়েত এলাকার হরেকৃষ্ণপুর গ্রামের একটি রেশন দোকানে আচমকা পৌঁছে যান। সেখানে মজুত করা চাল ও গমের গুণমান পরীক্ষা করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, উপভোক্তারা যাতে উন্নত মানের চাল ও গম পান, তা নিশ্চিত করাই সরকারের মূল উদ্দ্যেশ্য। অশোক কীর্তনীয়া বলেন, বাঁকুড়ার সাধারণ মানুষ তাঁকে জানিয়েছেন যে রেশন সামগ্রীর গুণমান বর্তমানে উন্নত হয়েছে। 

আরও পড়ুন: গাড়ি থামিয়ে দেদার তোলাবাজি, সার্জেন্ট সহ দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করল লালবাজার

এছাড়াও মন্ত্রী বলেন, সমস্ত রেশন ডিলারকে তিনি নির্দেশ দিয়েছেন যদি তারা নিম্নমানের চাল বা গম পান, তবে তা যেন তৎক্ষণাৎ ডিস্ট্রিবিউটরদের কাছে ফেরত পাঠানো হয়। তারা যেন জনগণের মধ্যে ওই নিম্নমানের সামগ্রী বিতরণ না করেন সেই হুশিয়ারিও দিয়েছেন খাদ্যমন্ত্রী। এর দায় যে ডিলারকেই নিতে হবে, তাও এদিন সাফ করে দেন। মন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দায়বদ্ধ, তাই দুর্নীতির বিষয়ে কোনো আপস করা হবে না। স্থানীয় বাসিন্দারাও মন্ত্রীর কাছে তাঁদের অভিজ্ঞতা ও অভাব-অভিযোগের কথা তুলে ধরেন এদিন।

Leave a Comment