সৌভিক মুখার্জী, কলকাতা: “প্যান্ডেল ভেঙে যাচ্ছে। আপনারা বেরিয়ে যান। প্যান্ডেলে পড়ে গেলে পদপিষ্ট হয়ে যাবেন।” এমন ঘোষণাই করা হচ্ছিল চোরবাগান বিপর্যয়ের সময় (Chorbagan Incident)। ওই মৃত্যু মিছিলের পিছনে মাইকে ঘোষণাকারী সেই ব্যক্তিকে গ্রেফতার করল এবার কলকাতা পুলিশ। সূত্রের খবর, নদীয়া থেকে আটক করা হয়েছে কমিটির সদস্য সেন্টুকে। আপাতত তাঁকে লালবাজারে নিয়ে আসা হয়েছে। ঘটনার দিন প্যান্ডেল খালি করার জন্য মাইকে তিনিই ঘোষণা করছিলেন বলে পুলিশ সূত্রের খবর।
চোরবাগান কাণ্ডে মাইকে ঘোষণাকারী গ্রেফতার
প্রথম সপ্তমীর দিন কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে মুহূর্তের মধ্যে নেমে আসে বিপর্যয়। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করে বৃষ্টি নামায় হুড়োহুড়ি লেগে যায় দর্শকদের মধ্যে। বৃষ্টি থেকে বাঁচতে ভিড়ের মধ্যেই সবাই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। এমনকি এক্সিট এবং এন্ট্রি গেট সরু হাওয়ায় সেখানেই ঘটে পদপিষ্টের ঘটনা। ওই বিপর্যয়ে মৃত্যু হয় ১৯ জনের এবং আহত হন আরও ২৫ জন। তবে সেই ঘটনার সময় মাইকে প্রচার করতে শোনা যায়, “প্যান্ডেল ভেঙে পড়ছে। প্যান্ডেলের দিকে কেউ আসবেন না। সবাই বাইরে বেরিয়ে যান।”
মাইকের ওই একটি ঘোষণা দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে আতঙ্ক। ওই বিপর্যয়ের পর রাজ্য সরকারের তরফ থেকে গঠন করা হয় সিট। জোরকদমে চলছিল তদন্ত। ইতিমধ্যেই এই ঘটনার পিছনে কমিটির সদস্যদের ধরপাকড় শুরু করেছে প্রশাসন। তবে সেই সময় মাইকে কে প্রচার করছিল, তারই খোঁজ চালাচ্ছিল এতদিন রাজ্য পুলিশ। অবশেষে নদিয়া থেকে আটক করা হল পুজো কমিটির সেই সদস্য সেন্টুকে। আপাতত তাঁকে লালবাজার এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: ডলারের বিপরীতে ফের দাম কমল ভারতীয় রুপির, দেখুন আজকের রেট
প্রসঙ্গত, চোরবাগান কাণ্ডে বিপর্যয়ের পর নিহতদের বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি ঘোষণা অনুযায়ী ২৫ লক্ষ টাকা অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি চাকরির আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি পুজোর বাকি দিনগুলোতেও প্রশাসনিক একাধিক নিয়মে বদল আনা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হল ভিআইপি পাস বন্ধ। এমনকি পুজো মণ্ডপগুলির পাশে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, ডাক্তার এবং পুলিশ মোতায়েন করা হয় রাজ্য সরকারের তরফে ।