=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রথম শ্রেণি থেকেই বদলে যাবে স্কুল সিলেবাস! বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

অনন্যা সরকার, কলকাতা: সদ্য পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে এ রাজ্যে কার্যকর হবে জাতীয় শিক্ষা নীতি (National Educational Policy)। আর এবার সিলেবাসে (School Syllabus) বদল আনার কথাও ঘোষণা করা হল। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন প্রথম শ্রেণি থেকে শুরু সব ক্লাসের সিলেবাসে আমূল পরিবর্তন করা হবে। ইতিমধ্যেই সিলেবাসের সংশোধন ও পরিবর্তনের জন্য গঠিত হয়েছে সিলেবাস কমিটি। 

২০২৭ সালেই বদলে যাবে সিলেবাস ও পাঠ্যপুস্তক

রাজ্য সরকারের তৈরি করা সিলেবাস কমিটির সুপারিশ অনুযায়ী বদলাবে সিলেবাস। ২০২৭ সালের পাঠ্যক্রম থেকেই পরিমার্জিত সিলেবাস অনুযায়ী পঠনপাঠন শুরু করবে পড়ুয়ারা। পাঠ্যবইতেও আসতে চলেছে একাধিক বদল। সরকার ২০২৮ সাল থেকে রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে চলেছে, সেই নীতি অনুযায়ী প্রথম শ্রেণি থেকেই বদলে যাবে সিলেবাস এবং পাঠ্যপুস্তক। 

আরও পড়ুন: এবার আউটডোরে চিকিৎসা করাতেও লাগবে আধার কার্ড, নয়া নিয়ম রাজ্যের হাসপাতালে

স্কুল শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, আজকের সময়ের সাথে উপযোগী করে গড়ে তোলার জন্য যে সিলেবাস প্রয়োজন, সেটাই চালু করা হচ্ছে। মাঝে মধ্যেই এভাবে রিভিউ কমিটি তৈরি করা হয়, সেভাবেই এবারও কমিটি তৈরি করা হয়েছে। প্রথমেই কমিটি ২০২৭-এ যে পাঠ্যপুস্তকগুলি বেরোবে, সেগুলির রিভিউ করবে। ২০২৮ সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সিলেবাস তৈরি হবে। কমিটি যেরকম সুপারিশ করবে, সেই অনুযায়ীই সিলেবাস তৈরি হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই রিভিউ কমিটি সিলেবাস তৈরি করছে বলে জানিয়েছেন দীপক বর্মন।

আরও পড়ুন: বিদ্যুৎ নিগম দিয়ে শুরু, শেয়ারবাজারে নথিভুক্ত হচ্ছে রাজ্যের লাভজনক ৩ সরকারি সংস্থা

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই স্কুলের শিক্ষা ও পরিকাঠামোগত ক্ষেত্রে একাধিক নয়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ছাত্র-ছাত্রীদের দেওয়া স্কুল ইউনিফর্ম থেকে বাদ যাচ্ছে পূর্বতন সরকারের চালু করা বিশ্ব বাংলা লোগো। পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য ইউনিফর্মের রং পাল্টানোর কথা ঘোষণা করা হয়েছে। এবার আর শুধু নীল নয়, প্রতিটি স্কুল তাদের ইচ্ছামত ইউনিফর্মের রঙ পছন্দ করতে পারবে বলেও জানিয়েছে সরকার।

Leave a Comment