=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফুটবল বিশ্বকাপে ভুল থেকে শিক্ষাগ্রহণ, বাহরিনকে ৪ গোল খাইয়ে জিতল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছোটদের বিশ্বকাপে দাপট ভারতের (India)। এবার 4-3 গোলে বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেদের হারাল স্বদেশী প্লেয়াররা। ফিফার তরফে প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব 15 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার গ্রানাডার বিপক্ষে জেতা ম্যাচ ড্র করেছিল ভারত। সেখানে হওয়া ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে বাহরিনের (Bahrain) বিপক্ষে 4 গোল করে জিতল টিম ইন্ডিয়া। দুর্ধর্ষ ফুটবল উপহার দিলেন দেশের খুদে ফুটবলারেরা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় নিশ্চিত করল ভারত

এদিন বাহরিনের বিরুদ্ধে শুরুতেই দুরন্ত ফুটবল দেখায় ভারতের ছেলেরা। মাত্র 16 মিনিটের মধ্যেই দেশের হয়ে প্রথম গোলটি করেন ম্যাকডনিশ এনগাইরাংবাম। খেলা যখন 19 মিনিটে গড়াল দলের হয়ে ব্যবধান বাড়ালেন লালরেমরুয়াতফেলা। বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত 2-0 গোলে এগিয়েছিল ভারতীয় দল। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই চাপ বাড়ায় বাহরিন। পরবর্তী সময়ের খেলায় 28 মিনিটে বাহরিনের হয়ে গোল করেন রাশেদ আবদুলরহমান। 29 মিনিটেই ম্যাচের সমতা ফেরান জিয়াদ আউন।

ম্যাচের পরিস্থিতি দেখে গোল করার জন্য উঠেপড়ে লেগেছিল ভারতীয় শিবির। সেই সূত্রে সুযোগ তৈরি করে 38 মিনিটে গোল করেন লালরেমরুয়াতফেলা। সাহায্য করেছিলেন বাংলার সৌমজিৎ সরকার। আর এই গোলের পরের মিনিটেই গোল করে ভারতের স্কোরবোর্ডে সংখ্যা বাড়ান নিবাস মেইতেই ওয়াহেংবামকে। যদিও সেই ধাক্কার পরের মিনিটেই বাহরিনের হয়ে ব্যবধান কমিয়েছিলেন আউন। তবে তাতে শেষ পর্যন্ত জিততে পারেননি তাঁরা।

আরও পড়ুন: কারখানার শ্রমিক থেকে হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট, চিনে নিন লুলাকে

উল্লেখ্য, অনূর্ধ্ব 15 ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে লাওসের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভারতের ছেলেরা। সৌমজিৎরা পালা করে 4-2 ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছিল। পরের ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয়ে 2-1 ব্যবধানে জয় হাসিল করেছিল ভারত। তবে তৃতীয় ম্যাচে গ্রানাডার বিপক্ষে 3-0 গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত খেলা ড্র করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।

Leave a Comment