=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফুটবল বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে ৪০ হাজার কোটিতে! নাম উঠে এল ডোনাল্ড ট্রাম্পের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবল বিশ্বকাপটাই (FIFA World Cup) বিক্রি হয়ে যাচ্ছে? এমন প্রশ্ন উঠছে ফিফার এক বিশেষ সিদ্ধান্তের পর থেকেই। টুর্নামেন্ট শেষ হতে না হতেই ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনা শুরু করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাটি। বিশ্বকাপ পরিচালনার জন্য একটি নতুন সংস্থা খোলার পরিকল্পনা করছে ফিফা। এক কথায়, সংস্থাটির মালিকানা বিক্রি করে দিতে চাইছে তারা! শেষ পর্যন্ত সেটা হলে 40 হাজার কোটি টাকা হাতে আসবে জিয়ান্নি ইনফান্তিনোদের।

সংস্থার মালিকানা বিক্রি করে দেবে ফিফা?

বিশ্বকাপ পরিচালনা করার জন্য একটি নতুন সংস্থা খোলার পরিকল্পনা করছে ফিফা, এমন খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়ে গিয়েছেন বহু ফুটবল ভক্ত। এদিকে, ফিফার তরফে জানানো হচ্ছে সংস্থাটির কিছু অংশের মালিকানা বিক্রি করলে যে অর্থ ঘরে আসবে তা 211 সদস্যের দেশের ফুটবলের উন্নতির কাজে লাগানো হবে। ইতিমধ্যেই সেই প্রস্তাব পেশ করেছে ফিফার 37 সদস্যের কাউন্সিল। তবে ফিফায় চিন্তায় রয়েছে সদস্য দেশগুলির সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থাৎ 106টি সদস্য দেশ যদি এই প্রস্তাবে সায় না দেয় সে ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে।

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ফিফা আলাদা করে যে সংস্থা খুলতে চাইছে তার নাম দেওয়া হতে পারে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস। যেখানে মূল সংস্থার অন্তত 21 শতাংশ শেয়ার বিক্রি করা হতে পারে এই সংস্থার কাছে। বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা জানাচ্ছে, ফিফা ফার্স্ট ফরওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে সদস্য দেশগুলির কাছে 40 হাজার কোটি টাকা পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই অর্থ ভাগ করে দেওয়া হবে দেশগুলির ফুটবল সংস্থাদের হাতে।

অবশ্যই পড়ুন: ‘আগামী সপ্তাহেই আসতেই চলেছে বড় চমক..’ ২০ বিদ্রোহী সাংসদকে নিয়ে বড় ইঙ্গিত কল্যাণের

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ পরিচালনার জন্য আলাদা করে যে নতুন সংস্থাটি খোলার কথা চিন্তা করছে সেই ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইসেসের প্রধান হিসেবে বসানো হতে পারে জোশুয়া কুশনারকে। মজার বিষয়, তিনি আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের ভাই। যদিও সমস্তটাই আপাতত পরিকল্পনার পর্যায় রয়েছে।

Leave a Comment