ফের বারুইপুর, ফুটবল ম্যাচে জিতে যাওয়ায় যুবককে কুপিয়ে খুন করে গ্রেফতার ৩ সমবয়সী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শিরোনামে সেই বারুইপুর (Baruipur)। এবার এক যুবকের খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার এই শহরে। জানা যাচ্ছে, এক স্থানীয় ফুটবল ম্যাচে জয়ের ঘটনাকে কেন্দ্র করে বদলা নিতে 17 বছরের এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। সূত্রের খবর, ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী।

আটক 3 অভিযুক্ত

স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম প্রসেনজিৎ। বাড়ি ফুলতলা এলাকায়। জানা গিয়েছে, বাড়ির কাছেরই একটি মাঠে ফুটবল খেলতে গিয়ে প্রসেনজিৎ এবং তাঁর বন্ধুদের ঝামেলা হয় ওই এলাকারই কয়েকজন যুবকের। পরবর্তীতে ওই ঝামেলার বদলা নিতেই সোমবার সন্ধ্যায় প্রসেনজিৎ এবং তাঁর বন্ধুদের ডেকে পাঠায় অভিযুক্তরা। পরে দুপক্ষের মধ্যে বচশা বাঁধলে প্রসেনজিৎ এবং তাঁর বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন ওই তিন যুবক। যে ঘটনায় গুরুতর যখম হন প্রসেনজিৎ। আঘাত লাগে বন্ধুরও।

জানা গিয়েছে, ওই দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে প্রসেনজিৎ এবং তাঁর বন্ধুকে স্থানীয় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রসেনজিৎকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন প্রসেনজিতের পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে আসেন মৃত যুবকের প্রতিবেশীরাও। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এদিকে ভয়ে হাসপাতালের ভেতরে থাকা পুলিশ কিয়স্কে গিয়ে আশ্রয় নেয় তিনি অভিযুক্ত।

অবশ্যই পড়ুন: পান গুটখার নেশায় দাঁতের উপর বাড়ছে হলদে ভাব? বাড়িতেই করে ফেলুন ট্রিটমেন্ট

পুলিশ সূত্রে খবর, তিন অভিযুক্তকে উন্মত্ত জনতা তাঁদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে রাস্তা অবরোধ করেছিল। ঘিরে ফেলা হয়েছিল হাসপাতালে পুলিশ কিয়স্ক। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিশ বাহিনী। আপাতত সকলকে বুঝিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ আনা গিয়েছে। অন্যদিকে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ অফিসাররা।

Leave a Comment