=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের বিক্ষোভে ফের উত্তাল বাংলাদেশ! ঢাকা, গাজীপুরে পুলিশের সাথে সংঘর্ষ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। শনিবার, গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ন্যূনতম বেতন 30 হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ দেখান অসংখ্য পোশাক শ্রমিক। আর এই বিক্ষোভের জেরে যান চলাচল ব্যাহত হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। দেখা দেয় তীব্র যানজট। এদিন বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। প্রথম দিনের আন্দোলনের পর রবিবার গাজীপুরে পোশাক শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে পুলিশের। পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। প্রায় একই চিত্র ধরা পড়ল ঢাকাতেও।

পুলিশের সাথে সংঘর্ষে উত্তপ্ত গাজীপুর, ঢাকা

গতকাল থেকেই গাজীপুরে বেতন, ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে রাজপথে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওপার বাংলার পোশাক শ্রমিকরা। ওই এক বিক্ষোভের কারণে আশেপাশের কলকারখানায় ছুটি ঘোষণা করে দেওয়া হয়। পরবর্তীতে সেই সব কারখানার শ্রমিকরাও যোগ দেন সেই বিক্ষোভ কর্মসূচিতে। তাতে আরও বড় আকার নেয় আন্দোলন। এদিকে শ্রমিকদের প্রবল বিক্ষোভের কারণে তীব্র যানজট দেখা দেয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। শনিবারের পর রবিবারও বদলায়নি ছবিটা।

রিপোর্ট অনুযায়ী, এদিন গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ আরও তীব্রতর হলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ময়দানে নামে বাংলাদেশের বিরাট পুলিশ বাহিনী। তাতেই ঘটে বিপত্তি। কয়েকটি সূত্র মারফত যা খবর, ওপার বাংলার নিরাপত্তারক্ষীদের সাথে কয়েক দফা খন্ড যুদ্ধ বাঁধে বিক্ষোভকারীদের। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের সাথে সংঘর্ষের পর কেনাবাড়ির পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এই দৃশ্য ইতিমধ্যেই ভেসে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: কেমন ভাবে তৈরি হচ্ছে প্রথম ভারতীয় বুলেট ট্রেন? প্রকাশ্যে প্রথম ছবি

এদিকে শোনা যাচ্ছে, গাজীপুরের পর বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরেও পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। তাতে আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। এরই মাঝে শ্রমিক অসন্তোষ ঠেকাতে রবিবার সন্ধ্যাতেই বাংলাদেশের বেশ কয়েকজন মন্ত্রীকে নিজের কার্যালয়ে বৈঠকের জন্য ডেকেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সব মিলিয়ে, আবারও গোলমেলে পরিস্থিতি ওপার বাংলায়। এখন দেখার শেষ পর্যন্ত সরকার বাংলাদেশের পোশাক শ্রমিকদের দিকে মুখ তুলে চায় কিনা।

Leave a Comment