বছরের শুরুতেই ১১১ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম! জানুন গ্যাসের নতুন রেট

LPG Price Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই বিরাট ধাক্কা। দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের (LPG Price Hike)। তাও সিলিন্ডার প্রতি ১১১ টাকা করে। হ্যাঁ, ২০২৬ সাল পড়তেই বিরাট ঊর্ধ্বগতি এলপিজি সিলিন্ডারের দাম। জানা যাচ্ছে, প্রতিমাসের ন্যায় এবারও বাণিজ্যিক সিলিন্ডারের দাম অনেকটাই বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে গৃহস্থলির ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম।

কত টাকা বাড়ল দাম?

বলাবাহুল্য প্রতি মাসের প্রথম দিন তেল বিপণন সংস্থাগুলির তরফ থেকে এলপিজির দাম পুনঃনির্ধারণ করা হয়। সেই মতো হোটেল, রেস্তোরাঁর মতো বাণিজ্যিক জায়গায় যে গ্যাস ব্যবহার করা হয়, সেই ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হল। ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এবার কলকাতা সহ দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের মতো শহরগুলিতে ১১১ টাকা করে প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে শৈতপ্রবাহর সতর্কতা, ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

কোন শহরে কত দাম?

২০২৬ এর জানুয়ারি মাস থেকে দেশের প্রধান প্রধান শহরগুলিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে—

  • কলকাতায় ১১১ টাকা করে দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ১৭৯৫ টাকা প্রতি সিলিন্ডার।
  • দিল্লিতে ১১১ টাকা দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ১৬৯১.৫ টাকা।
  • মুম্বাইতে ১১১ টাকা দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ১৬৪২.৫ টাকা এবং
  • চেন্নাইতে ১১০ টাকা দাম বেড়ে হয়েছে ১৮৪৯.৫ টাকা।

আরও পড়ুন: বছরের প্রথম দিন অর্থভাণ্ডার ফুলে ফেঁপে উঠবে ৪ রাশির! আজকের রাশিফল, ১ জানুয়ারি

অন্যদিকে গৃহস্থলির ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে গেলে কলকাতায় পড়বে ৮৭৯ টাকা প্রতি সিলিন্ডার, দিল্লিতে ৮৫৩ টাকা, মুম্বাইতে ৮৫২.৫ টাকা এবং চেন্নাইতে ৮৬৮.৫ টাকা। এক কথায় এবার হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁর মালিকদের পকেটে পড়ল বিরাট চাপ। কিন্তু গৃহস্থলির সিলিন্ডারের দাম পরিবর্তন না হওয়ায় সেরকম কোনও সুরহা পেল না আমজনতা।

1 thought on “বছরের শুরুতেই ১১১ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম! জানুন গ্যাসের নতুন রেট”

Leave a Reply to 777king99 Cancel reply