=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেষ? টিম ইন্ডিয়ার বাংলাদেশ যাওয়া নিয়ে আশঙ্কার কালো মেঘ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ মাঝপথে স্থগিত হয়ে যাওয়া সিরিজ শুরু করতে চেয়েছিল বাংলাদেশ (India Vs Bangladesh)। সেই মতোই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) তরফে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে ফের নতুন করে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। মাঝে শোনা গিয়েছিল, এই দুই সিরিজের জন্য বাংলাদেশ সফর করতে পারে টিম ইন্ডিয়া! তবে এখন শোনা যাচ্ছে, দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করায় এবারেও সংকটের মুখে ভারত বনাম বাংলাদেশ সিরিজ!

বাংলাদেশ খেলতে যাচ্ছে না টিম ইন্ডিয়া?

কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবাল নাকি ভারত বনাম বাংলাদেশ সিরিজ আয়োজনের জন্য তারেক রহমানের সরকারের সাথে আলোচনা করেছিলেন। তবে সম্প্রতি শেখ হাসিনা দিল্লি থেকে সাংবাদিক সম্মেলনে হাজির হওয়ায় দুই দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা! এদিন, হাসিনার সাথে ভার্চুয়ালি ওই সাংবাদিক সম্মেলনে যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের কয়েকজন নেতাও।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ওপার বাংলার উদ্দেশ্যে একাধিক মন্তব্য করার পর গত 8 আগস্ট, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভারতকে নিশানা করে বলেন, শেখ হাসিনা যদি ভারত থেকে এমন মন্তব্য করতে থাকেন, যা বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষুন্ন করে এমনকি ওপার বাংলায় অস্থিরতা তৈরি করে, তবে ভারত তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করতে পারবে না। মনে করা হচ্ছে, এমন মন্তব্য ভারত এবং বাংলাদেশের মধ্যেকার সম্পর্কে ফের বড়সড় আঘাত হেনেছে!

অবশ্যই পড়ুন: ছোট হোক বা মাঝারি, বাড়ির পাশের নার্সিংহোমেও চলবে আয়ুষ্মান ভারত কার্ড!

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসেনি বাংলাদেশ। যার কারণে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাদ পড়তে হয়েছিল দলটিকে। মূলত মুস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ বোর্ড। মূলত সে কারণেই মনে করা হচ্ছে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং সম্পর্কের অবনতির কারণে বাংলাদেশে গিয়ে সিরিজ খেলবে না টিম ইন্ডিয়া!

Leave a Comment