=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষার বিদায়ের পালা শুরু! বাংলায় কবে কমবে বৃষ্টি? বড় আপডেট আবহাওয়া দফতরের

প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকে একনাগাড়ে হয়েই চলেছে বৃষ্টি, হয়েই চলেছে বৃষ্টি (Heavy Rain)। এদিকে দিন রাত বৃষ্টির কারণে জলমগ্ন পরিস্থিতি জেলায় জেলায়। সম্প্রতি আরও একটা নিম্নচাপ (Low Pressure) তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে, আর তাতেই এবার বিরক্ত সকলে। মনে প্রশ্ন একটাই কবে কমবে এই নিম্নচাপের (Weather Update) দাপট? এমতাবস্থায় আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।

অবশেষে বিদায় নিচ্ছে বর্ষা?

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দেশের উত্তর-পশ্চিম অংশে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া। শুষ্ক উত্তর-পশ্চিম হাওয়া পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-NCR, রাজস্থান-সহ বিস্তীর্ণ এলাকায় আগামী দিনে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বর্ষা বিদায়ের পূর্বাভাস দিয়ে ধীরে ধীরে এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরতে শুরু করেছে। তবে বর্ষা এখনও সক্রিয় থাকবে পশ্চিমবঙ্গে। হাওয়া অফিসের খবর অনুযায়ী আরও একটা নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের প্রভাবে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। যা আগামী ২১ আগস্ট পর্যন্ত স্থায়ী থাকবে।

আজও থাকবে বৃষ্টির আমেজ

জানা গিয়েছে, আজও নিম্নচাপের কারণে বিকেলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে। তাই আজ অবধি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহারের মতো উত্তরের বাকি জেলায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

আরও পড়ুন: ‘আরশোলা, ছারপোকা কমিউনিস্টদের তৈরি’, CPM-কে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

রাজ্যে বর্ষা বিদায় প্রসঙ্গে জন্য হয়েছে, দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে বর্ষা বিদায় সাধারণত শুরু হয় সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে। সাধারণত, ১০ অক্টোবরের আশপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে থাকে। ১৫ অক্টোবরের মধ্যে দেশের অধিকাংশ অংশ থেকে বর্ষা চলে যায়। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অক্টোবরের প্রথমার্ধ পর্যন্ত বর্ষার প্রভাব থাকতে পারে।

Leave a Comment