বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো (Bangladesh Metro) রেল প্রকল্পে বড়সড় কাজ পেল ভারতীয় সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো। জানা যাচ্ছে, ঢাকার মেট্রো রেল লাইন 1 প্রকল্পে দুটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নকশা এবং নির্মাণের দায়িত্ব পেয়েছে ভারতীয় সংস্থাটি। এই বিশেষ প্যাকেজের আওতায় রেললাইন স্থাপন, বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে সিগনালিং ব্যবস্থা, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বসানোর কাজ হবে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির পরিবহন অবকাঠামো বিভাগ বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পের আওতায় এই কাজ পেয়েছে।
17 হাজার কোটি টাকার মেট্রো রেলের কাজ পেল ভারতীয় সংস্থা
L&T এর তরফে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে 17 হাজার কোটি টাকা মূল্যের সিপি09 ও সিপি10 প্যাকেজের নকশা ও নির্মাণকাজের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় সংস্থাটির হাতে। মূলত বিশেষ চুক্তির অধীনে সংস্থাটি যে অর্ডার পেয়েছে তা 5 হাজার থেকে 10 হাজার কোটি টাকার মেজর অর্ডারের শ্রেণিভুক্ত। তবে ঠিক কত মূল্যে বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে ভারতীয় সংস্থার, তা জানা যায়নি।
রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের রেল চলাচল নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেললাইন বসানো, বিদ্যুৎ সরবরাহ ও বৈদ্যুতিক পরিকাঠামো তৈরি, সিগন্যালিং ব্যবস্থা, টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের মতো বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কাজটাই করবে ভারতীয় সংস্থা L&T। জানিয়ে রাখা প্রয়োজন, বাংলাদেশে রেললাইন নির্মাণ এবং বৈদ্যুতিক ব্যবস্থার কাজের ক্ষেত্রে জাপানের সংস্থা সুমিতোমো কর্পোরেশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ভারতীয় সংস্থাটিকে।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় ফিরতে না ফিরতেই ধাক্কা! যে কারণে বাদ পড়তে পারেন ভুবনেশ্বর কুমার
বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো প্রকল্পে ভারতের পাশাপাশি কাজ পেয়েছে চিন, জাপান এবং পদ্মা পাড়ের দেশের বেশ কিছু সংস্থা। গোটা প্রকল্পের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা JICA-র। কাজেই বলাই যায় বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো প্রকল্পে কাজের অর্ডার পাওয়ার ক্ষেত্রে ভারতের সাথে সাথে এগিয়ে রয়েছে চিনও।