=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘বাংলাদেশ, নেপালের থেকেও খারাপ অবস্থা হবে ভারতে’ হুঁশিয়ারি পেল কেন্দ্র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের জনঅসন্তোষ নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে সতর্ক করলেন কংগ্রেস নেতা তথা ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি (Irfan Ansari)। তাঁর বক্তব্য, সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ভারতে বাংলাদেশ (Bangladesh) এবং নেপালের থেকেও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদির সরকারকে ঘুরিয়ে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন কংগ্রেসের বলিষ্ঠ নেতা।

বাংলাদেশের থেকেও খারাপ পরিস্থিতি হবে ভারতে?

সংবাদ সংস্থা পিটিআইয়ের সাথে কথা বলার সময়, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা ইরফান। একই সাথে এই প্রক্রিয়ায় ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকা এবং দেশের সামগ্রিক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। এদিন মোদি সরকারকে একপ্রকার নিশানা করেই সতর্ক করেন হাত শিবিরের ওই নেতা।

আনসারি একেবারে সরাসরি বলেন, ভারতের তরুণ প্রজন্মের মনে ব্যাপক ক্ষোভ জমা হয়ে আছে। প্রায় 40 লাখ তরুণ রাস্তায় নামার অপেক্ষায় রয়েছেন। তাঁরা নাকি রাহুল গান্ধীর একটা নির্দেশের অপেক্ষা করছেন। সরকারের উদ্দেশ্যে ওই কংগ্রেস নেতার প্রশ্ন, “এত সংখ্যক তরুণ যদি রাস্তায় একবার নেমে যায় তাহলে সরকার কী করবে? কত সেনা মোতায়েন করবে? সেনাবাহিনী কি সত্যি শিক্ষার্থীদের আন্দোলন থামাতে পারবে?”

আরও পড়ুন: ‘ধ্বংসস্তূপে’ দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের ঘাম ছুটিয়ে ডবল সেঞ্চুরি করলেন বাংলাদেশের তৌহিদ হৃদয়

এদিন ভারতের বিভিন্ন শ্রেণি বা পেশার মানুষের কথাও তুলে ধরেন আনসারি। বলেন, দেশের সমস্ত শ্রেণীর মানুষ কৃষক থেকে শুরু করে শ্রমিক, দলিত এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এইসব সমস্যা মোকাবিলার জন্য সরকার কতটা তৈরি তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একেবারে সতর্ক করে তিনি বলেন, দেশে বর্তমানে পরিস্থিতি যা তাতে সরকার সতর্ক না হলে ভয়াবহ পরিণতি হতে পারে! পরিস্থিতি খুব খারাপ হলে বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক অবস্থার থেকেও খারাপ অবস্থা হবে!

Leave a Comment