বাংলায় এই দিন থেকে আয়ুষ্মান ভারত চালু, মিলবে স্বাস্থ্যসাথীর ফ্রি চিকিৎসাও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) পরিষেবা। রাজ্য সরকারের (Government Of West Bengal) তরফে জানানো হয়েছে আগামী 16 আগস্ট, রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে আয়ুষ্মান ভারতের। আর সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আনুষ্ঠানিকভাবে সেই পরিষেবা শুরুর আগে রাজ্যের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে একাধিক আলোচনা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে।

আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে পালাবদলের পর কেন্দ্রীয় সরকারের সাথে বিশেষ চুক্তি করে বাংলাকে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আসতে থাকে একের পর এক ঘোষণা। কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্প পরিষেবার শুরু হয়ে গেলেও প্রথমেই বাংলার সর্বত্র এই পরিষেবা নাও মিলতে পারে। দেখা দিতে পারে বেশ কিছু সমস্যা।

মনে করা হচ্ছে, আয়ুষ্মান ভারত প্রকল্প পরিষেবার শুরু হওয়ার প্রথম পর্বে যান্ত্রিক ত্রুটির মুখে পড়তে পারেন গ্রাহকরা! তবে ধীরে ধীরে সেই সমস্যা কেটে যাবে বলেই আশা করা যায়। এদিকে সোমবার, সরকারি হাসপাতালগুলির সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন, এখনই বন্ধ হয়ে যাচ্ছে না পূর্বতন সরকারের স্বাস্থ্য সাথী কার্ড। আয়ুষ্মান ভারত প্রকল্প সর্বত্র পাকাপাকিভাবে চালু হওয়া না পর্যন্ত স্বাস্থ্য সাথীর সুবিধা পাবেন রাজ্যের বাসিন্দারা। এক কথায়, আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলেও এখনই বন্ধ হচ্ছে না স্বাস্থ্য সাথী!

অবশ্যই পড়ুন: যোগান বাড়তেই এক ধাক্কায় দাম কমলো ইলিশের, বাজারে কত করে মিলছে রূপোলি শস্য?

এদিন, রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আপাতত স্বাস্থ্য সাথী প্রকল্পের পরিষেবা বহাল রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীতে সরকার পাকাপাকিভাবে রাজ্যের সর্বত্র আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে পারলে তবেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আয়ুষ্মান ভারত কার্ড। কাজেই, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করে স্বাস্থ্যসাথী নিয়ে চিন্তায় ছিলেন, আপাতত তাঁদের সেই দুশ্চিন্তা দূর হচ্ছে সে কথা বলাই যায়। এদিকে শোনা যাচ্ছে, আগামী শুক্রবার থেকেই আয়ুষ্মান ভারতের প্রশিক্ষণ শুরু হবে।

Leave a Comment