প্রীতি পোদ্দার, কলকাতা: বড় পরিবর্তন রাজ্য প্রশাসনিক দপ্তরে! রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নন্দিনী এতদিন স্বরাষ্ট্র, পাহাড় ও পর্যটন দফতরের সচিব পদে কর্মরত ছিলেন। এখন জগদীশ প্রসাদ মিনাকে দেওয়া হয়েছে নন্দিনীর স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব। অন্যদিকে বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থকে বড় পদে আনল সরকার।
কে হলেন নয়া মুখ্যসচিব?
বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে এবার পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। তিনি আগে পাহাড় ও পর্যটন দফতরের স্বরাষ্ট্র সচিব পদে কর্মরত ছিলেন। তবে নতুন বছরে এবার তাঁকে মুখ্যসচিব পদে আনা হল। এবং নন্দিনীই রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব। ১৯৯৪ সালের আইএএস আধিকারিক ছিলেন নন্দিনী। তাঁর অবসর ২০২৯ সালের জুন মাসের শেষদিকে। অর্থাৎ, ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নন্দিনীই রাজ্যের মুখ্যসচিব থাকবেন। এদিকে জগদীশ প্রসাদ মিনাকে দেওয়া হয়েছে নন্দিনীর স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব। ১ জানুয়ারি থেকে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হবেন জগদীশ। অন্যদিকে অবসরপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ পন্থকেও বড় পদে আনল সরকার।
অন্য দায়িত্ব পেলেন মনোজ পন্থ
উল্লেখ্য, এতদিন পর্যন্ত রাজ্যের মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন মনোজ পন্থ। কিন্তু গতকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর অর্থাৎ বুধবারই মেয়াদ শেষ হয়েছে তাঁর। যদিও গত ৩০ জুন মুখ্যসচিব পদে পন্থের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় নবান্নের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার মুখ্যসচিবের মেয়াদ আরও ছ’মাস বাড়িয়ে দিয়েছিল। এবার সেই মেয়াদকাল শেষ হল বুধবার, ৩১ ডিসেম্বর। তবে মুখ্যসচিব হিসাবে মেয়াদ শেষ হলেও প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মনোজ পন্থের। তিনি এবার কাজ করবেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসাবে। অর্থাৎ মুখ্যসচিবের সম পদমর্যাদাতেই কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি। আগে যখন নন্দিনীকে স্বরাষ্ট্রসচিব হিসেবে নিযুক্তি করা হয়েছিল সেই সময় রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছিল। ঘোর বিরোধিতা করেছিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: বছরের প্রথম দিন সোনার দামে সুখবর, দুঃসংবাদ শোনাচ্ছে রুপো! আজকের রেট
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা স্বরাষ্ট্রসচিব ছিলেন লীনা চক্রবর্তী। তিনি বাম আমলে ওই পদে গিয়েছিলেন। এবার সেই পদে এলেন আরও এক মহিলা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনিক সিদ্ধান্তে অনেকেই ‘স্থিতাবস্থা’ বজায় রেখেছে। অন্যদিকে অতীতে রাজ্যপালের প্রধান সচিব ছিলেন নন্দিনী। তখন রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে বেশ চাপানউতোর পরিস্থিতি তৈরি হয়েছিল রাজভবন ও নবান্নের মধ্যে। রাজভবন তাঁকে রিলিজ করার কথা নবান্নকে জানালেও নবান্নের নির্দেশ ছিল, রাজভবনে কাজ করুন নন্দিনী। পরে যদিও পর্য়টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন বরুণ রায়কে দেওয়া হয়েছে পর্যটন দপ্তরের দায়িত্ব।
Just installed the zo88app. Looks promising, will update the review once I play sometime! So far it is a good app. zo88app