=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাজারে নতুন ৭০০ টাকার নোট আনছে RBI? ছবি ছড়াল সোশ্যাল মিডিয়ায়

সৌভিক মুখার্জী, কলকাতা: ১০০, ২০০ বা ৫০০ টাকার পর এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৭০০ টাকার নোট (700 Rupee Note) নিয়ে আসছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকমই কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে, এবং দাবি করা হচ্ছে যে, রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) এ নিয়ে আলোচনা শুরু করেছে। এমনকি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স সব জায়গাতেই সেই ছবি রমরমা। ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই অর্থনৈতিক বাজারে ভারসাম্য বজায় রাখার জন্য আরবিআই ৭০০ টাকার নোট আনার পথে হাঁটছে। তবে আদৌ কি তাই?

ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৭০০ টাকার নোটের ছবি

ফেসবুক, ইনস্টাগ্রামে একটি নীল রঙের ৭০০ টাকার নোটের ছবি ভাইরাল হচ্ছে, যেগুলি একেবারে ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোটের ধাঁচেই তৈরি। এমনকি নোটের উপরে পরিষ্কার বড় বড় হরফে ইংরেজি এবং দেবনগরী হরফে ‘৭০০’ লেখা। আর নোটের পেছনে রয়েছে কর্ণাটকের মহীশূরের কাছে হোসা কান্নাম্বাদিতে শ্রী ভেনুগোপাল স্বামী মন্দিরের ছবি। এমনকি রিজার্ভ ব্যাঙ্কের সিল থেকে শুরু করে মহাত্মা গান্ধীর ছবি এবং অন্যান্য নোটে যেসব এলিমেন্ট থাকে, সেগুলি একইভাবেই বসানো রয়েছে। নতুন ঝলকে দেখলে মনে হবে যে খাঁটি নোট।

তবে ফ্যাক্ট চেকিং বিভিন্ন সংস্থা এবং দেশের শীর্ষ আর্থিক মহল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ৭০০ টাকার নোট আনার এই দাবি সম্পূর্ণ ভুয়ো। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত সামনে আনেনি বা অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি ভাইরাল করা হচ্ছে, এবং সঠিক তথ্য জানতে শুধুমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল পোর্টালকেই ফলো করতে বলা হয়েছে।

আরও পড়ুন: IPL চ্যাম্পিয়ন RCB-র উপর টাকার বৃষ্টি, বৈভব সূর্যবংশীরও ঝুলি ভরে দিল BCCI

বাজারে আসছে প্লাস্টিকের নোট

এদিকে আরবিআই নোটের স্থায়িত্ব বাড়ানোর জন্য এবং খরচ কমানোর জন্য আর প্লাস্টিকের নোট আনার কথা চিন্তাভাবনা করছে। কারণ, এই নোট তৈরি করতে রিজার্ভ ব্যাঙ্কের অনেকটাই খরচ কম হবে, এবং কাগজের নোট খুব তাড়াতাড়ি ছিঁড়ে গেলেও প্লাস্টিকের নোট কাগজের নোটের তুলনায় প্রায় তিনগুণ বেশিদিন টিকবে। এমনকি ইতিমধ্যে ইন্দোনেশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে এই প্লাস্টিকের নোট প্রচলিত রয়েছে। এবার ভারতও সেই একইরকম কারেন্সি পেতে পারে বলেই খবর। তবে এরই মধ্যে ৭০০ টাকার নোট প্রকাশের যে খবর খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছে আরবিআই।

Leave a Comment