=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাদ পড়তে পারেন বহু মহিলা, ফের শুরু হল অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) ফের শুরু হল ভেরিফিকেশন। এর আগে আগস্ট মাসে প্রত্যেক মহিলার তথ্য ভেরিফাই করেই চূড়ান্ত লিস্ট প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি ৫ নভেম্বর একটি ফাইনাল লিস্ট প্রকাশ করার কথা জানায় রাজ্য সরকার। তবে তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন পৌরসভার তরফ থেকে চলছে ভেরিফিকেশন। অযোগ্য একজন উপভোক্তা যাতে এই প্রকল্পের সুবিধা না পায়, সেই লক্ষ্যেই এবার এই ভেরিফিকেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন কিছু কিছু মহিলা।

অন্নপূর্ণা যোজনায় আবারও ভেরিফিকেশন

জুন মাসে শুরু হয়েছিল বিজেপি সরকারের এই অন্নপূর্ণা যোজনা প্রকল্প, যেখানে প্রতি মাসে দেওয়া হচ্ছে ৩০০০ করে অর্থ সহায়তা। নভেম্বর নিয়ে ষষ্ঠ কিস্তির টাকা মহিলারা তাদের অ্যাকাউন্টে পেয়েছেন। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন অনেক মহিলা রয়েছেন, যারা একটা কিস্তির টাকাও পাননি। যোগ্য হওয়া সত্ত্বেও এই প্রকল্প থেকে বাদ পড়েছেন বহু মহিলা। পাশাপাশি আবার অযোগ্যদের মধ্যে অনেকেই সুবিধা নিয়ে আসছিলেন। এবার তাদেরকেই কাটছাঁট করতে চাইছে রাজ্য সরকার।

রাজ্যের বিভিন্ন পৌরসভার তরফ থেকে অযোগ্যদের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যাদের তথ্য সন্দেহজনক বলে মনে করা হয়েছে, তাদেরই এবার নতুন করে লিস্ট প্রকাশ করা হয়েছে। আর এই লিস্টে যাদের নাম রয়েছে, তাদের পৌরসভায় গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আধার কার্ড, ২০২৬ সালের ভোটার স্লিপ, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কপি এবং নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে একটি ছবি।

আরও পড়ুন: খারিজ হল রক্ষাকবচের আবেদন, এবার মাটি চুরির মামলায় ‘শোন অ্যারেস্ট’ সুমিত রায়

প্রসঙ্গত, রাজ্য সরকার প্রথমেই জানিয়েছিল যে যাদের তিনটি বা তার বেশি পাকা ঘর রয়েছে, তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তবে তা সত্ত্বেও বহু মহিলা ভুয়ো তথ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা নিয়ে আসছিললেনবলেই খবর। এছাড়া সরকারি চাকরির সঙ্গে যুক্ত যারা, তারাও পাবেন না সুবিধা। সেই কারণেই এবার রাজ্য সরকারের তরফ থেকে পুনরায় ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, এই ধাপের যাচাইয়ে বেশ কিছু মহিলা তালিকা থেকে বাদ যেতে পারেন।

Leave a Comment