বারুইপুরের নাবালিকা গণধর্ষণ, জঙ্গি এনকাউন্টার…! আজকের সেরা ১০ খবর (৫ জুলাই)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ জুলাই, রবিবার। বারুইপুরের নাবালিকা গণধর্ষণ, জঙ্গি এনকাউন্টার, স্টেশনে নোংরা করলে জরিমানার ঘোষণা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) গাড়িতে নিরাপত্তা রক্ষী ঝোলার রিপোর্ট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক ব্যানার্জির গাড়িতে নিরাপত্তা রক্ষীরা কেন ঝুলছিল তার তথ্য চেয়ে পাঠায় পুলিশ। তথ্যের মধ্যে উল্লেখযোগ্য হল, কবে ওই গাড়িটি কেনা হয়েছে, গাড়িতে ড্রাইভার কে, যোগাযোগ নম্বর কী ইত্যাদি। তবে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা থানায় গিয়ে তথ্য জমা দিয়ে আসেন। কিন্তু পুলিশের অভিযোগ, যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল তার সবটা দেওয়া হয়নি। সেই কারণে অভিষেককে ফের নোটিশ পাঠানো হতে পারে। আসলে এইভাবে ঝুলে চলা বিপজ্জনক এবং ট্রাফিক আইনের পরিপন্থী, এমনটা দাবি তুলে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার নামের এক ব্যক্তি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ট্রেন বা স্টেশনে নোংরা করলে জরিমানার ঘোষণা

ট্রেন বা রেল স্টেশন সংলগ্ন এলাকায় করা যাবে না নোংরা। এবার ঠিক যেমনটা সিগনাল ভাঙলে সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে ফাইন করা হয়, ঠিক তেমনই স্টেশনে বসানো সিসিটিভি ফুটেজের মাধ্যমেই অভিযুক্তদেরকে ধরে মোটা অংকের টাকা জরিমানা করা হবে। শনিবার থেকে পূর্ব রেলের একাধিক ডিভিশনে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল শিয়ালদা, হাওড়া, মালদা এবং আসানসোল। শিয়ালদার জিএম জানিয়েছেন, রেল সংলগ্ন এলাকায় নোংরা করা ধরা পড়লে আরপিএফ সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) সোনার গয়নার বদলে নকল সোনা রাখার অভিযোগ গ্রেফতার ব্যাংক ম্যানেজার

লকারে আসল সোনার গয়নার বদলে নকল সোনা রাখার অভিযোগ উঠেছে রামপুরহাটের এক বেসরকারি ব্যাংকের শাখায়। এমনকি এই অপরাধের পিছনে যুক্ত রয়েছে স্বয়ং ওই ব্যাংকের ম্যানেজার। শুক্রবার রাতেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ম্যানেজার অনল সাহা। জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবছর থেকেই শুরু হয় এই কান্ড। সেই সময় বেশ কিছু গ্রাহক ব্যাংকে সোনার গয়না জমা রেখে ঋণ নিয়েছিলেন। তখন ব্যাংকের ম্যানেজার ছিলেন মালদহর ইংলিশ বাজার ঘাটের বাসিন্দা অনল সাহা। কিন্তু লকারে আসল গয়না রাখার বদলে তিনি নকল গয়না রাখতেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) চালু হল বেলঘরিয়া ব্রিজ

অবশেষে চালু হল বেলঘড়িয়া ব্রিজের কিছুটা অংশ। গতকাল অর্থাৎ শনিবার থেকে চালু হয়েছে এই ব্রিজ। আপাতত বাইক, স্কুটি, টোটো, সাইকেল সহ বেশ কিছু ছোট যানবাহন চলাচল করতে পারবে। দীর্ঘ প্রায় ছয়মাস পর এই ব্রিজ খুলল বলেই খবর। এতে নিত্য যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং সময় অনেকটাই বাঁচবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ট্রাফিক বিভাগ জানিয়েছে, আপাতত মালবাহী লরি বা ভারী পণ্যবাহী যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি থাকছে। ট্রায়াল চলাকালীন ব্রিজের উপর যানবাহনের চাপ খতিয়ে দেখা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) বারুইপুরে ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণ

নৃশংস ঘটনা বারুইপুরে। ১১ বছরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা এলাকা। এমনকি রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ওই নাবালিকার মৃতদেহ। শনিবার থেকেই নিখোঁজ ছিল সে। অভিযোগ ওঠে, চার যুবক তাকে তুলে নিয়ে যায়। তারপর গণধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। রাতভর তল্লাশির পর রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ। তবে এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে। আর বাকি একজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বসিরহাটে রহস্যজনক মৃত্যু মামী ও ভাগ্নের

উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভয়ংকর ঘটনা। প্রেমিক-প্রেমিকা দুজনে বাড়ি থেকে পালিয়ে ভাড়া বাড়িতে একসাথে থাকা শুরু করার কিছুদিন পর সেই ভাড়া বাড়ির ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল ভাগ্নের মৃতদেহ। অন্যদিকে আবার মামীর দেহ মিলেছে রেললাইনে। অভিযোগ উঠছে, ভাগ্নেকে খুন করেই নাকি মামি আত্মঘাতী হয়েছেন। জানা গিয়েছে, বসিরহাটের ময়লাখোলার ওই ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে যুবকের মৃতদেহ, যার নাম দেবাশীষ মন্ডল। বয়স আনুমানিক ৩৫ বছর। এবং রেললাইন থেকে যে বিবাহিত মহিলার দেহ উদ্ধার হয়েছে তার নাম রুনু মন্ডল, বয়স ৩৩ বছর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ১৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মীর ফোন কেনার টাকা ফেরতের নির্দেশ

তৃণমূল কংগ্রেসের সরকার তৎকালীন সময়ে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ১০ হাজার টাকা করে ফোন কেনার জন্য দিয়েছিল। যেহেতু অনলাইনে তাদেরকে কাজ করতে হতো, এবং সিংহভাগ মহিলার কাছে স্মার্টফোন ছিল না, সেই কারণেই মানবিক উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। মোট ১ লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী রাজ্যে কর্মরত। কিন্তু অভিযোগ উঠছে, টাকা পেয়েও ১৩ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী নাকি ফোন কেনেননি। এবার রাজ্যে সরকারের পালাবদল হতেই সেই টাকা ফেরত চেয়ে পাঠাল নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের আইসিডিএস বিভাগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) কলকাতায় আরও তিনটি নতুন এসি বাস পরিষেবা চালু

কলকাতা শহরে আরও তিনটি রুটে তিনটি নতুন বাস পরিষেবা চালু করল সরকার। এমনকি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাসগুলিকে এসি মডেল রাখা হয়েছে। লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, নতুন যে এসি বাস পরিষেবাগুলি চালু হয়েছে সেগুলি এসি ৫৮, এসি ২৪ এবং এসি ৫৭। এসি ৫৮ নিউ টাউন থেকে সোনারপুর অব্দি চলবে, এসি ২৪ পাটুলি থেকে হাওড়া স্টেশন অব্দি চলবে, আর এসি ৫৭ কল্যাণী বড়জাগুলি থেকে সল্টলেক করুণাময়ী অব্দি চলবে। এমনকি এতে নিত্যযাত্রীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) পুরনো রথযাত্রা কমিটিগুলোকে ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা

রথযাত্রার আগে বিরাট ঘোষণা করল রাজ্য সরকার। ১০০ থেকে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যশালী বিভিন্ন রথযাত্রা কমিটিকে এবার ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা সরকারের। আগামী ১৩ জুলাই অনুদানের অর্থ চেকের মাধ্যমে দেবে রাজ্য সরকার। এমনকি রথযাত্রা কমিটিগুলিকে চেক বিতরণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা শাসককে পর্যাপ্ত প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্যের প্রত্যেকটি প্রান্তে যাতে রথযাত্রার উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রশাসনকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ভারতীয় সেনার হাতে খতম ২ জঙ্গি

নিরাপত্তা রক্ষার্থে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। গুলির লড়াইতে খতম হল ২ কুখ্যাত জঙ্গি। গতকাল সন্ধ্যা থেকে জিহাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা রক্ষা বাহিনীর সংঘর্ষ শুরু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে তল্লাশি অভিযান শুরু করেছিল ভারতীয় সেনাবাহিনী। এমনকি ওই এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল। সেনা এবং নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যরা যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জিহাদীরা। তবে পাল্টা গুলি চালালে এনকাউন্টারে খতম হয় জাকির আহমেদ গনি এবং লতিফ ভাট নামের দুই কুখ্যাত জঙ্গি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment