‘বিদেশি ফান্ডে চলছে আন্দোলন’, CJP-র বিরুদ্ধে NIA তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা

সৌভিক মুখার্জী, কলকাতা: আরশোলাদের আন্দোলনে তোলপাড় গোটা দেশ। তবে এবার বিভিন্ন বিদেশী সংস্থা মারফৎ কোটি কোটি টাকা অনুদান (CJP Funding) পাওয়ার অভিযোগ উঠল ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে। সেই কারণেই এবার তাদের বিরুদ্ধে তদন্তের দাবি চেয়ে জনস্বার্থে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে। জরুরী ভিত্তিতেই শুনানির আর্জি জানানো হয়েছে।

ককরোচদের বিরুদ্ধে ফের মামল

বৃহস্পতিবার অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন সহ-সভাপতি সতীশ কুমার আগরওয়াল দিল্লি হাইকোর্টে এই মামলা করেছেন। তাঁর দাবি, দিল্লিতে যে আন্দোলন হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই আন্দোলনের পিছনে রয়েছে বিদেশি ফান্ড, এমনকি তা কোটি কোটি টাকা। এই আন্দোলন চালানোর জন্য বিদেশ থেকে কোটি কোটি টাকার ফান্ড পাচ্ছে ককরোচ জনতা পার্টি। সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বা অন্য কোনও বিশেষ সংস্থাকে তদন্তের আওতায় আনা হোক বলেই দাবি করেছেন তিনি।

এছাড়া দিল্লিতে ঘটা হিংসা, ভাঙচুর এবং পুলিশের উপর অত্যাচারের ঘটনাতে পৃথক মামলা দায়ের করে আইনত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সতীশ কুমার আগরওয়াল। যদিও দিল্লি হাইকোর্ট আগামীকাল এই মামলা শুনানির জন্য গ্রহণও করেছে। প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়াকের ডিভিশন বেঞ্চে এই মামলা হতে পারে বলেই খবর। এমনকি মামলাকারীর আরও দাবি, এই বিক্ষোভের কারণে রাজধানীতে ব্যাপক পরিমাণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন: মুর্শিদাবাদের মর্মান্তিক দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন আর্থিক সাহায্য ঘোষণা

আসলে তাদের মূল আন্দোলনের কারণ ছিল নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। কিন্তু সেই আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নেয়। এমনকি তাদের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও শোনা যায়। পাশাপাশি গত ২০ জুলাই তারা সংসদ অভিযানের ডাক দেয়, যা নিয়ে দিল্লির যন্তরমন্তর একেবারে রণক্ষেত্রে রূপ নেয়। সেখানে পুলিশ কর্মীদের আহত হওয়া, যান চলাচল ব্যাহত এবং সংসদের নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওই মামলাকারীর।

Leave a Comment