=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিনামূল্যে আর হরমুজ পার করতে পারবে না কোনও জাহাজ! বড় ঘোষণা ইরানের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে অবরুদ্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এই আন্তর্জাতিক জলপথ বন্ধ থাকায় ধাক্কা খেয়েছে বিশ্বের জ্বালানি বাণিজ্য। দিন দিন বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। এমতাবস্থায়, এবার হরমুজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইরান! মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সোমবার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। তবে এই জলসীমা থেকে যাতায়াতের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হবে। সেই সঙ্গে নেওয়া হবে ট্রানজিট ফি। অর্থাৎ এবার থেকে হরমুজ পার করতে গেলে টাকা তুলবে ইরান!

ঠিক কী জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত?

সোমবার, রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ায় সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, হরমুজ প্রণালী অবশ্যই খুলে দেওয়া হবে। তবে সবটাই হবে ইরান এবং ওমানের শর্ত মেনে। এদিন ইরানি রাষ্ট্রদূত খানিকটা অগোছালো করেই বলেন, “আমরা প্রত্যেকেই জানি ইরান এবং ওমান এই হরমুজ প্রণালীতে বেশকছু পরিষেবা প্রদান করে থাকে। এইসব পরিষেবার জন্য এবার থেকে আলাদা করে চার্জ করা হবে।”

ইরানের তরফে যুক্তি দেওয়া হয়েছে, শান্তি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলির কাছ থেকে মাসুল আদায় করার অনুমতি থাকা উচিত। যদিও এই অর্থ চার্জ করা হবে জাহাজের ধরন, তাতে থাকা পণ্য এবং নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে। যদিও জাহাজগুলি থেকে শুল্ক আরোপের বিষয় নিয়ে আগেই ইরানকে সতর্ক করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেস্যান্ট জানিয়েছিলেন, ওমানের রাষ্ট্রদূত নাকি তাঁকে আলাদা করে জানান হরমুজ প্রণালীতে জাহাজ থেকে শুল্ক নেওয়ার কোনও পরিকল্পনার তাঁদের নেই।

 

অবশ্যই পড়ুন: “সচিন, বিরাটের থেকেও ভাল..!” বৈভবকে নিয়ে বড় মন্তব্য কঙ্গনার

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় অস্থিরতা দিন দিন বাড়ছে। সদ্য আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে ইরানে হামলা চালিয়েছে ইজরায়েলে। যেই ঘটনায় রেগে লাল তেহরান। এরপর তেহরানের তরফেও পাল্টা হামলা চালানো হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এই হামলা পাল্টা হামলার পরিস্থিতি যত বাড়বে ততই অনিশ্চিত হয়ে পড়বে বিশ্ব বাণিজ্য!

Leave a Comment