বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানা। জানা গিয়েছে, হাঁটুর চোট বেশ গুরুতর তাঁর। মূলত সে কারণেই গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়া তারকা পেসার। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নামার আগে রানার মতো একজন প্লেয়ারের বাদ পড়া ভারতের কাছে বড়সড় ধাক্কা। তবে শোনা যাচ্ছে, গম্ভীরের প্রিয় পাত্রের বিকল্প খুঁজে নিয়েছে দল (Harshit Rana Substitute)। সব ঠিক থাকলে, বিশ্বকাপের জন্য ভারতীয় দলে এন্ট্রি নেবেন টিম ইন্ডিয়ার অন্যতম ব্রহ্মাস্ত্র মহম্মদ সিরাজ। সেক্ষেত্রে বলাই যায়, বিশ্বকাপে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে ভারত!
আজই দলে যোগ দিতে পারেন সিরাজ
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রানার বিকল্প হিসেবে আজ অর্থাৎ শুক্রবারই মুম্বইয়ে ভারতীয় শিবিরে যোগ দেবেন টিম ইন্ডিয়ার অন্যতম ব্রহ্মাস্ত্র তথা ধুরন্ধর পেসার সিরাজ। আগামীকাল অর্থাৎ শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে টিম ইন্ডিয়াকে সঙ্গ দেবেন তিনি। তাই আজই ভারতীয় স্কোয়াডে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল সিরাজের।
রানা বাদ পড়ার পর আচমকা সিরাজের ভারতীয় দলে কামব্যাক নিয়ে টিম ইন্ডিয়ার সমর্থকদের একাংশের বক্তব্য, একেবারে ভাগ্যের জোরেই ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন মহম্মদ সিরাজ। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বোলারের টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্তির খবর প্রকাশ্যে আসতেই নেট নাগরিকদের বক্তব্য, “ভাগ্যে থাকলে সব সম্ভব। না হলে রানাই বা কেন চোটের কারণে বাদ পড়বেন আর সিরাজই বা কেন তড়িঘড়ি ভারতীয় দলে যোগ দিতে যাবেন!”
MOHAMMED SIRAJ WILL JOIN THE INDIAN TEAM TODAY IN MUMBAI
[Sahil Malhotra from TOI] pic.twitter.com/ctw8dnUBRM
— Johns. (@CricCrazyJohns) February 6, 2026
অবশ্যই পড়ুন: ১৭৫ রান, ফাইনালে ইংরেজেদের পিটিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
উল্লেখ্য, বিশ্বকাপের আগে চোট বড় ভুগিয়েছে ভারতীয় দলকে। সম্প্রতি চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি তিলক বর্মা। যদিও বর্তমানে পুরোপুরি ফিট তিনি। ভারতের হয়ে পরপর দুই প্রস্তুতি ম্যাচে নিজের রঙ চিনিয়েছেন তিলক। শীঘ্রই ফিট হয়ে বিশ্বকাপে ভারতীয় দলে অংশ নেবেন ওয়াশিংটন সুন্দরও। এরই মাঝে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়ে আচমকা হাঁটুতে চোট পান রানা। যার কারণে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়তে হল তাঁকে।
[Sahil Malhotra from TOI]