=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্বকাপে মহাত্মা গান্ধীকে বিশেষ সম্মান দিতে চলেছে ICC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটে এবার বিশেষ সম্মান জানানো হতে পারে জাতির জনক মহাত্মা গান্ধীকে (Mahatma Gandhi)। আগামী বছর অর্থাৎ 2027 সালের 2 অক্টোবর থেকে শুরু হতে পারে ওয়ানডে বিশ্বকাপ (2027 Cricket World Cup)। সেই আসরে অংশ নেবে একের পর এক জনপ্রিয় দল। তালিকার একেবারে প্রথম দিকে রয়েছে ভারত। 2023 একদিনের বিশ্বকাপে হারের পর এবার সেই ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের হাতে। 2027 ওয়ানডে বিশ্বকাপ জয়ের জন্য মুখিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। আর সেই আসর শুরুর আগেই মহাত্মা গান্ধীকে বিশেষ সম্মান জানানোর পরিকল্পনা করছে ICC।

গান্ধীকে জানানো হবে বিশেষ সম্মান?

আগামী বছর একদিনের বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। মোট 14 দিনের বিশ্বকাপের সেই সূচি একপ্রকার প্রস্তুত করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। এমতাবস্থায় শোনা যাচ্ছে, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ শুরু করার আগে মহাত্মা গান্ধীকে বিশেষ সম্মান জানাতে পারে ICC।

ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ 2 অক্টোবর থেকে শুরু করতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আর সেই দিন জাতির জনক মহাত্মা গান্ধীকে আলাদাভাবে বিশেষ সম্মান জানানোর পরিকল্পনা করছে ICC। আসলে যেহেতু দক্ষিণ আফ্রিকার সাথে গান্ধীজীর নিবিড় যোগ রয়েছে মূলত সে কারণে ভারতের রাষ্ট্রপিতাকে সম্মান জানাবে ICC।

অবশ্যই পড়ুন: বাংলাদেশের কাছে হেরে বড় ক্ষতি অস্ট্রেলিয়ার, WTC পয়েন্ট তালিকায় কোথায় ভারত?

উল্লেখ্য, 1893 সাল থেকে 1914 সাল অর্থাৎ মোট 21 বছর দক্ষিণ আফ্রিকাতেই ছিলেন মহাত্মা গান্ধী। সে দেশে বর্ণবিদ্বেষমূলক আন্দোলনকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল গান্ধীজিকে। সে কারণেই আফ্রিকার দেশগলিতে গান্ধীজিকে মনে করা হয় বর্ণবিদ্বেষ মূলক আন্দোলনের প্রধান মুখ। তাঁকে নানাভাবে সম্মান জানান আফ্রিকার মানুষজন। আর সেই অনুভূতিকে সম্মান জানিয়ে এবার বড় পরিকল্পনা করছে ICC।

Leave a Comment