=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্বের কোনও দল যা পারেনি নিউজিল্যান্ডকে হারিয়ে সেই রেকর্ড গড়ল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের ঘরে ঢুকে দলটিকে হারিয়েছে ভারতে (Team India)। চলতি টি-টোয়েন্টি সিরিজের (India Vs New Zealand) প্রথম দুটিতেই সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের মধ্য দিয়েই বিশ্বের প্রথম দল হিসেবে বিরাট রেকর্ড গড়েছে ভারত। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত প্রথম দল হিসেবে 200টি টি-টোয়েন্টি ম্যাচ জেতার নজির গড়েছে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল ভারতীয় দলের 300 তম ম্যাচ।

বিশ্বের প্রথম দল হিসেবে রেকর্ড গড়ল ভারত

শনিবার, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে 4 উইকেটে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এদিন প্রথমে ব্যাট করতে নেমে 180 রান করে ফেলে কিউই দল। পরবর্তীতে 181 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় পেয়েছিল ভারতের ছেলেরা। যদিও এদিন দলের জয় নিশ্চিত করেছিলেন নীতিশ কুমার রেড্ডি এবং তিলক বর্মা। এই দুই ক্রিকেটার ছাড়া আর কেউই সেভাবে নিউজিল্যান্ডের সামনে রুখে দাঁড়াতে পারেননি।

বলাই বাহুল্য, এদিনের ম্যাচ ছিল ভারতের 300 তম টি-টোয়েন্টি। আর তা জিততেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে 200টি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ভারত। যা বিশ্বের আর কোনও ক্রিকেট দলের নেই। ভারতের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। এই দলটি ভারতের থেকে বেশি ম্যাচ অর্থাৎ 304টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে 176টি ম্যাচে জিতেছে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞার পরোয়া নেই! ট্রাম্পের চাপের মধ্যেই ভারতের সাথে ব্যবসা বাড়াতে মরিয়া ইরান

এখানেই শেষ নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নিরিখে তালিকার তিন নম্বর রয়েছে নিউজিল্যান্ড। এই দলটি আজ পর্যন্ত মোট 269টি ম্যাচে অংশ নিয়ে মোট 135টি ম্যাচ জিততে পেরেছে। তবে যদি শুধু ভারতের পরাজয়ের কথা বলা যায় সে ক্ষেত্রে 300টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে 83টি ম্যাচ হারতে হয়েছে ভারতকে। বাকি 200 ম্যাচ জিতলেও 7টি ড্র ও 10টি ম্যাচের কোনও ফলাফল প্রকাশিত হয়নি।

Leave a Comment