=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বীমা শেষ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের, বাতিল হাওয়াই সফর! সড়কপথেই গেলেন মমতা

Mamata Banerjee Helicopter

সৌভিক মুখার্জী, কলকাতা: মতুয়াগড়ে সভামঞ্চে আসতে গিয়ে বিপাকে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ব্যর্থ হল। কারণ, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের বীমা বা ইনস্যুরেন্সের (Mamata Banerjee Helicopter) মেয়াদ শেষ। সে কারণেই তার হেলিকপ্টার ওড়ানো সম্ভব হয়নি।

শেষ মুহূর্তে সফরসূচি বদল হওয়ার কারণে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন এমন পরিস্থিতি হল সে সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তাঁর বক্তব্য, যে সংস্থাকে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে আজই শোকজ করা হয়েছে।

ইনস্যুরেন্স শেষ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের

পরিবহন মন্ত্রী জানিয়েছেন, লন্ডন ভিত্তিক এক সংস্থাকেকে হেলিকপ্টারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বরাত করা হয়েছিল। সেই সূত্রে ওই সংস্থারই দায়িত্ব ছিল বীমা করে রাখার। লন্ডনের ওই সংস্থা থেকেই বীমা করানোর কথা ছিল। তবে লন্ডনের সঙ্গে সময়ের ফারাক থাকার কারণে মঙ্গলবার বিকেল তিনটের আগে বীমা করানো যাবে না। সেই কারণে ওই সংস্থাকে শোকজ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শুভেন্দুকে খণ্ড খণ্ড করে কেটে ফেলার হুমকি!

তিনি বলেছেন, এই সংস্থার সাথে হেলিকপ্টারে কোনও সমস্যা হলে বিকল্প হেলিকপ্টার দেওয়া হয়, সেরকম চুক্তি করা হয়েছে। তবে সময়মতো হেলিকপ্টার ওড়ানো গেল না কেন সেই প্রশ্ন তুলেই শোকজ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এদিকে মতুয়াগড়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই সফর সত্যিই গুরুত্বপূর্ণ। তবে তার আগে এই বিভ্রাট সমস্যার কারণ হয়ে দাঁড়াল।

তবে হেলিকপ্টারে যেতে না পেরে, সড়ক পথেই বনগাঁয় পৌঁছন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকে হেলিকপ্টার নিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, একদিকে ভালোই হয়েছে, হেলিকপ্টারে করে না এসে রাস্তা দিয়ে মানুষের সাথে জন সংযোগ করতে করতে এসেছি।

Leave a Comment