=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বেমালুম চলত দুর্নীতি! পানিহাটির তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হাজার হাজার আধার কার্ড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূলের কার্যালয় থেকে আধার কার্ড (Aadhaar) উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। রাজ্যে পালাবদল হওয়ার পরই প্রাক্তন শাসক দলের বিভিন্ন কার্যালয় থেকে মিলেছে ভুরি ভুরি আধার, ভোটার এমনকি জব কার্ড। এবার একই চিত্র ধরা পড়ল উত্তর 24 পরগনার পানিহাটিতে (Panihati TMC)। জানা যাচ্ছে, পানিহাটির তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার হয়েছে হাজার হাজার আধার কার্ড। কোথা থেকে এল এত আধার কার্ড? প্রশ্ন উঠছে নানা মহলে।

তৃণমূলের পার্টি অফিসে এত আধার কার্ড এলো কোত্থেকে?

একটা সময় পানিহাটি ছিল তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী ঘাঁটি। তবে এবারের বিধানসভা নির্বাচনে সেই পানিহাটি কেন্দ্রতেই একেবারে ধরাশায়ী হয়েছে তৃণমূল। রাজ্যের অন্যান্য বহু কেন্দ্রের মতোই এই কেন্দ্রেও হারতে হয়েছে তৃণমূল প্রার্থীকে। সবচেয়ে বড় কথা, এবছর পানিহাটি থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়ে ছিলেন অভয়ার মা রত্না দেবনাথ। বর্তমানে মানুষের রায়ে তিনিই ওই কেন্দ্রের বিধায়িকা।

অভয়ার মা ভোটে জেতার পর পরই পানিহাটির একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জমি দখল করে পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠেছে। এরই মাঝে এবার পানিহাটি পুরসভার অন্তর্গত 34 নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি হলের ভেতরে থাকা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল প্রচুর আধার কার্ড। রবিবার সেখানেই হাজির হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা

এদিন গেরুয়া শিবিরের তরফে তৃণমূলের ওই পার্টি অফিস সরিয়ে নিতে বলা হয়েছিল। পরবর্তীতে পার্টি অফিসের ভেতরেই টেবিলের নিচের অংশে চোখ যায় বিজেপি কর্মীদের। আর তারপরেই সেখানে গোছা গোছা আধার কার্ড পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। তৃণমূলের কার্যালয়ে এত পরিমান আধার কার্ড কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ক্ষোভ জাহির করতে থাকেন স্থানীয় বাসিন্দাদের একাংশ!

অবশ্যই পড়ুন: ৮০-র মধ্যে এলেন মাত্র ২০ বিধায়ক, কালীঘাটের বৈঠক বাতিল করতে বাধ্য হলেন মমতা

সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূলের ওই পার্টি অফিসের ভেতর থেকে অন্তত 3 হাজারের কাছাকাছি আধার কার্ড পাওয়া গেছে। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, এইসব আধার কার্ড ব্যবহার করেই দুর্নীতি চালাতো তৃণমূল। এ নিয়ে অবশ্য মুখ খোলেননি ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। পানিহাটির ওই ওয়ার্ডের কাউন্সিলরকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, পার্টি অফিসে এত আধার কার্ড কোথা থেকে এসেছে সেসব তিনি জানেন না।

Leave a Comment