বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটে বাধা হতে পারে না বয়স। বারবার প্রমাণ করে দেখাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের ( Kolkata Knight Riders) তারকা অলরাউন্ডার সুনীল নারিন (Sunil Narine)। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে মাঠ কাঁপাচ্ছেন সুনীল। গতকাল অর্থাৎ শনিবার, জ্যামাইকা কিংসমেনের বিরুদ্ধে ব্যাট করতে নেমে একাই 24 বলে 53 রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলেন সুনীল। CPL এ যা ছিল তাঁর একটানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। আর সেই সূত্র ধরেই এবার 6 বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন নারিন।
বড় রেকর্ড ভাঙলেন নারিন
এর আগে 28 আগস্ট, বার্বাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করেছিলেন সুনীল নারিন। সেই রানের পর গতকাল কিংসমেনকেও নিজের ব্যাটের জাদু দেখান ক্যারিবিয়ান স্টার। করে ফেলেন দুরন্ত হাফ সেঞ্চুরি। CPL এ একটানা পরপর দুটি হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছিলেন আজ থেকে ছয় বছর আগে। হ্যাঁ, সেবারই পরপর দুটি ম্যাচে 50 এর গণ্ডি পেরিয়েছিল নারিনের রান। শনিবার, পুনরায় টানা দু ম্যাচে হাফ সেঞ্চুরি করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নাইট তারকা।
এখানেই শেষ নয়, 2026 ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত ব্যাট ঘুরিয়ে 6 ম্যাচের পাঁচ ইনিংসে অংশ নিয়ে 171 রান তুলেছেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। যা CPL এ এক সিজনে সর্বোচ্চ রান। এর আগে 2017 ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাঁর সর্বোচ্চ রান ছিল 159। এবার সেটাকেই টপকে নতুন নজির গড়লেন শাহরুখের দলের দাপুটে অলরাউন্ডার।
আরও পড়ুন: খেলতেন মহামেডানে, ISL-এ খেলা সেই প্লেয়ার এবার মাতাবেন ইউরোপা লিগে
একটানা দুটি ম্যাচে অর্ধ শতরান, এক সিজনে সবচেয়ে বেশি রান তোলার সাথে সাথে 2026 CPL এ আজ পর্যন্ত মোট 14টি ছয় মেরেছেন সুনীল নারিন। আর এক্ষেত্রেও নতুন নজির গড়েছেন এই ক্যারিবিয়ান স্টার। বলা বাহুল্য, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারে এক সিজনে এটাই নারিনের সর্বোচ্চ ছয়। এর আগে এক মরসুমে এত ছয় মারতে পারেননি তিনি।