=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভবানীপুরে তেরঙ্গা মিছিল করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কবে? প্রস্তুতি তুঙ্গে

প্রীতি পোদ্দার, কলকাতা: ভবানীপুরে (Bhowanipore) এবার তেরঙ্গা যাত্রার মিছিল করতে চলেছেন ওই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা গিয়েছে আগামী শুক্রবার বিকেলে ভবানীপুর বিধানসভা এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মিছিল হবে। বিধায়ক হওয়ার পর এই প্রথম শুভেন্দু অধিকারী কোনো রাজনৈতিক কর্মসূচি করতে চলেছেন নিজের বিধানসভা কেন্দ্রে। তাই স্বাভাবিকভাবেই এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

ভবানীপুরে তেরঙ্গা যাত্রা মুখ্যমন্ত্রীর

সম্প্রতি দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ধর্মতলায় তুমুল আন্দোলন শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ। এমনকি সাংবাদিকদের উপরও শারীরিক নিগ্রহ করা হয়েছিল, তারই প্রতিবাদে গত সপ্তাহে কলকাতা শহরে জাতীয় পতাকা হাতে মিছিল করেছিলেন বিজেপি নেতা কর্মী এবং সমর্থকরা। আর এবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে একই ধরনের মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে আগামী শুক্রবার বিকেলে এই মিছিল বের হবে। আপাতত এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নয়া শোরগোল।

মমতাকে পাল্টা জবাব দিতেই কি এই মিছিল?

এর আগে ২৬ এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র সহ গোটা রাজ্য জুড়ে বিপুল জয়লাভের পর দক্ষিণ কলকাতা জুড়ে বিজয় মিছিল বের করেছিল বিজেপি। এমনকি এলাকার মানুষকে ধন্যবাদ জানিয়ে একটি র‍্যালিও করেছিলেন শুভেন্দু। কিন্তু বিধায়ক হওয়ার পর এখনও পর্যন্ত ভবানীপুরে তেমন কোনও বড় রাজনৈতিক কর্মসূচি দেখা যায়নি। উল্লেখযোগ্য বিষয় হল এই কেন্দ্রটি তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। তাই স্বাভাবিকভাবেই আগামী শুক্রবার শুভেন্দুর এই মিছিল ঘিরে বাড়ছে একাধিক জল্পনা।

আরও পড়ুন: পূর্ব বর্ধমানের পরিচারিকার অ্যাকাউন্টে ৩২ কোটি! ব্যাঙ্কের বই আপডেট করতেই চক্ষু চড়কগাছ

রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লিতে ছাত্রসমাজের নামে নতুন প্রজন্মের যে আন্দোলন শুরু হয়েছিল, তাতে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সেখানে গিয়ে ওই আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তবে যেহেতু তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন এবং ছাত্রদের সব দাবি সরকার মেনে নিয়েছিল তাই আর দিল্লি যাওয়া হয়নি তাঁর। কিন্তু এবার হুর ওই রাজনৈতিক অবস্থানের পাল্টা হিসেবেই ভবানীপুরে মিছিল করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এখন দেখার সেই মিছিলের মাধ্যমে জনগণ এবং সাধারণ কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন তিনি।

Leave a Comment