=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভয় ধরাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা-ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৯ জেলায় প্রবল দুর্যোগ, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: আচমকা বদলে গেল বাংলার আবহাওয়া। মঙ্গলবার সন্ধেবেলায় আসা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জায়গা। এরকম আচমকা আবহাওয়া বদলের জন্য হয়তো কেউ প্রস্তুতই ছিলেন না। তবে এখানেই গল্প শেষ নয়, আজ বুধবারও বাংলার অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। এর জেরে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আচমকা বিভিন্ন জায়গায় বজ্রমেঘের সঞ্চারের জেরে প্রচুর বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক বুধবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

হরিয়ানা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত থেকে ঝাড়খন্ড, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।  এছাড়া উত্তর-পূর্ব হিমালয়ের সংলগ্ন পশ্চিমবঙ্গ থেকে বিহার ঝাড়খন্ড বিদর্ভ ও মারাঠাওয়াড়া হয়ে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত অক্ষরেখাটি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপর একটি উর্ধ্ব বায়ুর ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও সমান তালে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবারও আবার উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। এদিন দুর্যোগের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। এছাড়া বৃষ্টিপাত চলবে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর দিনাজপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সর্তকতা। অন্যদিকে এদিন হাওড়া, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment