=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“ভারতের কাছ থেকে কিছু শেখা উচিত!” টিম ইন্ডিয়ার প্রশংসা পাকিস্তানের প্রধান কোচের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান (Pakistan) ক্রিকেট দলের কোচের গলায় ভারতের প্রশংসা। সম্প্রতি এশিয়ান গেমসে জাপানের বিরুদ্ধে 33 রানের লক্ষ্য দিয়েই জয় হাসিল করেছিল টিম ইন্ডিয়া। আর এত অল্প রান করেও জাপানকে পরাস্ত করায় এবার ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করলেন পাক পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ মাইক হেসন (Pak Coach On India)। তাঁর বক্তব্য, “পাকিস্তান ক্রিকেট দলের ওদের কাছ থেকে কিছু শেখা উচিত!” সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের দুরবস্থার কথাও এদিন স্মরণ করালেন পাক দলের হেড স্যার।

ভারতের প্রশংসা পাকিস্তান দলের কোচের গলায়!

ক্রিকেটে বর্তমানে ঘোর দুঃসময় যাচ্ছে পাকিস্তানের। লাল বলের ক্রিকেট তো বটেই সেই সাথে সাদা বলের ক্রিকেটেও কিছুতেই ব্যর্থতার বৃত্ত ছাড়িয়ে বেরোতে পারছে না পশ্চিমের দেশ। সহজ প্রতিপক্ষের সামনে কোনও মতে জিততে পারলেও প্রতিপক্ষ দল শক্তপোক্ত হলেই মুখ থুবড়ে পড়ছে পাকিস্তান! এমতাবস্থায়, নিজেদের কৌশল নিয়ে কথা বলার পাশাপাশি ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ হলেন পাক ক্রিকেট দলের প্রধান কোচ।

পাকিস্তানের কোচ মাইক হেসন একেবারে খোলাখুলি জানালেন, “সীমিত ওভারের ফরম্যাটে ভারত এই মুহূর্তে একটি মানদণ্ড এবং আমাদের কাছে চ্যালেঞ্জ হল তাদের সমকক্ষ হওয়া।” পাকিস্তানের কোচ এদিন আরও বলেন, “আমরা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি যাতে ভারতের বিরুদ্ধে সুযোগ পেলেই এশিয়া কাপের ফাইনালের মতো তাদের উপর চাপ সৃষ্টি করতে পারি। তবে ফাইনালে যাওয়ার আগে দুই দলকেই অনেক ক্রিকেট খেলতে হবে। তাই এখন থেকেই আমরা বেশি ভাবছি না।”

আরও পড়ুন: ক্রিকেট থেকে অবসর নিলেন রুট

এমনকি এদিন পাকিস্তানের প্রধান কোচ এও নাকি বলেন, পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান যা অবস্থা তাতে সীমিত ওভারের ম্যাচগুলিতে ভারত কীভাবে এগিয়ে যাচ্ছে সেটা দেখে পাক দলের শেখা উচিত! এটাই প্রথম নয়, এর আগেও পাকিস্তান দলের সমস্যার কথা জানিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা করেছিলেন মাইক। যার কারণে তাঁকে দেওয়া হয়েছিল ভারতের এজেন্ট তকমা। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা উইকেটকিপার রশিদ লতিথ কোচ মাইক হেসনের সততা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ভারতের এজেন্ট বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, “IPL এ কাজ করা বিদেশি কোচেরা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখেন। এদের পাকিস্তান ক্রিকেটে রাখাটা যথেষ্ট সন্দেহজনক!”

Leave a Comment